প্রকাশ প্রতিদিন
৪ মার্চ ২০২৬, ৩:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বালিয়াডাঙ্গীর দুই শিক্ষার্থীর সাফল্য

এন এম নুরুল ইসলাম ঠাকুরগাঁও:
রংপুর বিভাগের সৈয়দপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বালিয়াডাঙ্গীর দুই শিক্ষার্থী সাফল্য অর্জন করে গৌরব বয়ে এনেছে। প্রতিযোগিতাটি Sharjah Charity International-এর তত্ত্বাবধানে সৈয়দপুরের জামিয়া আরাবিয়া মাদ্রাসা সৈয়দপুর-এ অনুষ্ঠিত হয়। এছাড়াও বাংলাদেশের জয়পুরহাট, ঢাকা ও সিলেটে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতার ১০ পাড়া গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন বালিয়াডাঙ্গী জমিরিয়া ইহ্ইয়াউল উলুম মাদ্রাসা-এর হেফজ বিভাগের ছাত্র মোঃ সাব্বির আহমাদ। জানা যায়, তিনি চাড়োল ইউনিয়নের সাবাজপুর গ্রামের নবী হোসেনের ছেলে। এ সাফল্যের মাধ্যমে তিনি উমরাহ পালনের সুযোগ লাভ করেছেন এবং নগদ ৪০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন।
অপরদিকে বালিয়াডাঙ্গী জমিরিয়া ইহ্ইয়াউল উলুম মাদ্রাসার আরেক ছাত্র মোঃ জুনায়েদ হাসান ৩০ পাড়া গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন। তিনি রাণিশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট গ্রামের ইমরান আলির ছেলে। এ কৃতিত্বের জন্য তিনি নগদ ৫০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন।পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উত্তরা, ঢাকার গ্র্যান্ড ভিস্তানা হোটেলে।
জমিরিয়া ইহ্ইয়াউল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শরিফুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের এ সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। তাদের একাগ্র সাধনা, শিক্ষকদের নিরলস প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। আমরা চাই তারা কুরআনের আলো ছড়িয়ে দিবে সারা বিশ্বে।”মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছেন, দুই শিক্ষার্থীর এ অর্জনে এলাকাজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে। আজ বিকেলে ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী পর্যন্ত সংবর্ধনা র‍্যালির আয়োজন করা হয়েছে।স্থানীয়রা মনে করছেন, এ অর্জন শিক্ষকদের নিরলস পরিশ্রমের ফসল। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ভবিষ্যতেও তারা দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনায় TCV টিকাদান ক্যাম্পেইন সফল করতে শিক্ষকদের কাউন্সেলিং সভা

দেবীগঞ্জে পরীক্ষা ছাড়াই চলছে পশু জবাই, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।

দেবীগঞ্জে প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রে বারি আলু-২৫ এর প্রদর্শনী ট্রায়ালের মাঠ দিবস অনুষ্ঠিত

বেতাগীতে শিক্ষা ও ক্রীড়ায় অনুপ্রেরণার ছোঁয়া কাজিরাবাদ ইউনিয়নের চান্দখালীতে ব্যতিক্রমী উদ্যোগ

এক বছর পর ফের উত্তপ্ত বামনার সাহেব বাড়ি বাজার ফুটপাথ ইস্যুতে নতুন বিতর্ক, সংবাদ সম্মেলনে পাল্টা দাবি

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বালিয়াডাঙ্গীর দুই শিক্ষার্থীর সাফল্য

ঘোড়াঘাটে মোটরসাইকেল চুরি বেড়েই চলেছে: সাংবাদিকদের বাইকও রক্ষা পাচ্ছে না, আতঙ্কে সাধারণ মানুষ

দেবীগঞ্জে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ পুলিশের মাধ্যমে উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

পঞ্চগড়ে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনে অনিয়মের অভিযোগ, ইউএনওদের দাবি নির্দেশনা অনুযায়ী কাজ ।

পীরগঞ্জে পেঁয়াজের কন্দ চাষে স্বপ্নের ঝিলিক: আমদানিনির্ভরতা কাটিয়ে স্বাবলম্বী হওয়ার পথে কৃষকরা

১০

৬ বছরেও নিয়োগ হয়নি মহিলা বিষয়ক কর্মকর্তা: সেবাবঞ্চিত দেবীগঞ্জের নারী ও সুবিধাভোগীরা

১১

৭ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে দেবীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসের নৈশ্য প্রহরী গ্রেফতার

১২

দেবীগঞ্জে বিদ্যালয়ের চারপাশে অবৈধ ইটভাটা,স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থী ও এলাকাবাসী,, 

১৩

পঞ্চগড়ে সর্বদলীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৪

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভুল ইনজেকশন পুশের অভিযোগ

১৫

৬নং ওয়ার্ডে পরিবর্তনের বার্তা? কাউন্সিলর পদে আগ্রহী ওয়াসিম আহমেদ

১৬

পঞ্চগড়ে করতোয়া নদীর সুরক্ষায় চলমান প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৭

পঞ্চগড়ে প্রতিমন্ত্রীর উদ্যোগে ভর্তুকিমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ

১৮

নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও ইফতার: দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৯

৫৫০ টাকায় গরুর মাংস বিক্রি, ডোমার বসুনিয়া হাটে উপচে পড়া ভিড় শামীমের দোকানে 

২০