প্রকাশ প্রতিদিন
৫ মার্চ ২০২৬, ২:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় TCV টিকাদান ক্যাম্পেইন সফল করতে শিক্ষকদের কাউন্সেলিং সভা

বরগুনা প্রতিনিধি:

টাইফয়েড প্রতিরোধে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে TCV Vaccination Campaign 2025 উপলক্ষে বরগুনায় জেলা পর্যায়ে বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে একটি কাউন্সেলিং সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ০৫ মার্চ ২০২৬ তারিখে সিভিল সার্জনের কার্যালয়, বরগুনার সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা প্রশাসক মিস তাছলিমা আক্তার। সভায় বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। টিকাদান কর্মসূচি একটি কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা, যা ভবিষ্যৎ প্রজন্মকে নানা মারাত্মক রোগ থেকে সুরক্ষা দেয়। তাই শিক্ষকদেরকে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের মধ্যে টিকাদান বিষয়ে সচেতনতা তৈরিতে অগ্রণী ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, “টিকাদান কার্যক্রম সফল করতে প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। সকলের সহযোগিতায় আমরা এই ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করতে পারব। সভায় আরও উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জনসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ, পুলিশ সুপারের প্রতিনিধি এবং জেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষকরা। আলোচনা সভায় TCV টিকাদান কার্যক্রম বাস্তবায়নের কৌশল, সম্ভাব্য চ্যালেঞ্জ, শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভা শেষে জেলার সকল বিদ্যালয় ও মাদ্রাসায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং টিকাদান কার্যক্রম শতভাগ সফল করতে শিক্ষক সমাজের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বরগুনা জেলায় TCV টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন হবে এবং শিশুদের সুস্বাস্থ্য ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোদায় সামারি ট্রায়ালে তিন মাদক কারবারি ও সেবনকারীকে কারাদণ্ড

উন্মুক্ত বাজেট ঘোষণা

জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার….

জয়পুরহাটের কালাইয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বীরগঞ্জকে বাল্যবিবাহমুক্ত করতে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জে জমি দখলের অভিযোগ, আবাদি ভুট্টা কাটার চেষ্টা

বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন “নার্সদের ক্ষমতায়ন ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়” জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস’র সমাপনী ও পুরস্কার বিতরণ

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ঘোড়াঘাটে করতোয়া নদীর পাড়ে জুয়ার রমরমা আসর,অধরাই মূল সিন্ডিকেট 

১০

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, 

১১

পঞ্চগড়ে জমি পতিত রেখে বিজ্ঞ আদালতে মামলা

১২

চিনি, জ্বালানি ও পশুখাদ্যে নতুন সম্ভাবনার দিগন্ত: দেবীগঞ্জে দেশের প্রথম বিট সুগার মিল ‘শামস এন্টারপ্রাইজ’-এর উদ্বোধন

১৩

বোদা বাসস্ট্যান্ডে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

১৪

বিএডিসির হাইব্রিড ভুট্টার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি  

১৫

পীরগঞ্জে মৎস্য খামারিদের মাঝে উপকরণ বিতরণ

১৬

আটোয়ারীর এস.কে এগ্রো কমপ্লেক্স-এ শুকনা মরিচ কোল্ডষ্টোর কার্যক্রমের শুভ উদ্বোধন

১৭

পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৮

বাবার বসতভিটা দখলের অভিযোগে ভাইকে উৎখাতের চেষ্টা, বোনের বিরুদ্ধে অভিযোগ; ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরে লক্ষাধিক টাকার ক্ষতি

১৯

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

২০