প্রকাশ প্রতিদিন
২৬ জানুয়ারী ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এদেশ একমাত্র ১০ দলের কাছেই নিরাপদ: পঞ্চগড়-২ আসনের এমপি প্রার্থী সফিউল আলম

লালন সরকার, দেবীগঞ্জ

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরের বিজয় চত্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১০-দলীয় জোটের দেবীগঞ্জ পৌর শাখার আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।উক্ত- জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী মোঃ সফিউল আলম সুফি।

জনসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল বাসেত, নির্বাচন পরিচালক, পঞ্চগড়-২ আসন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবুল বাশার বসুনিয়া, নির্বাচন সচিব, পঞ্চগড়-২ আসন; মোঃ বেলাল হোসাইন, নির্বাচন পরিচালক, দেবীগঞ্জ উপজেলা শাখা; শেখ ফরিদ হাসান, সদস্য নির্বাচন বিভাগ, দেবীগঞ্জ উপজেলা শাখা; হাফেজ মাওলানা সোয়াইব আহমেদ, সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস, দেবীগঞ্জ উপজেলা শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ মাসুদ পারভেজ, আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, দেবীগঞ্জ উপজেলা শাখা; মোঃ মোবাম্বের রাশেদী, সেক্রেটারি, জাগপা, দেবীগঞ্জ উপজেলা শাখা; মোঃ রাসেল ইসলাম, সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, দেবীগঞ্জ উপজেলা শাখা এবং মাওলানা মোঃ আকরামুজ্জামান রাজু, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৩নং দেবীগঞ্জ সদর ইউনিয়ন শাখা ,সহ বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর পঞ্চগড় জেলা শাখার সদস্য সচিব ও কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মোঃ মোমিন ইসলাম সরকার।

জনসভায় বক্তারা দেশ ও জনগণের কল্যাণে ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানান। প্রধান অতিথি সফিউল আলম সুফি তার বক্তব্যে বলেন,জুলাইয়ের স্বাধীনতার পর আমরা যখন জনগণের কাছে গিয়েছি, তখন জনগণ বলেছে, আমরা সব দলকে দেখেছি, এবার ইনশাল্লাহ দাঁড়িপাল্লা কে দেখব এবং ভোট দেব। এ দেশ একমাত্র দশ দলের হাতেই নিরাপদ-এর প্রমাণ হলো, দেশ স্বাধীন হওয়ার পর বিভিন্ন দল এ দেশ শাসন করেছে, কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী তথা দশ দল কখনো পূর্ণভাবে এ দেশ শাসন করেনি। তবে আংশিকভাবে আমরা দায়িত্ব পালন করেছি-আমাদের দুইজন মন্ত্রী ছিলেন,এমপি ছিলো। আমি নিজেও উপজেলা চেয়ারম্যান ছিলাম এবং এখনো রানিং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছি। আমি মিডিয়ার ভাইদের সামনে চ্যালেঞ্জ দিয়ে বলছি-আমাদের বিরুদ্ধে একটি দুর্নীতির মামলাও নেই। অথচ বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা দুর্নীতি ও ঋণ খেলাপি, এ বিষয়টি আমি আপনাদের মাধ্যমে জাতির কাছে বিচারের জন্য তুলে ধরলাম। এ দেশ ও জাতি কার কাছে নিরাপদ-সে প্রশ্ন আমি জনগণের কাছে, বিশেষ করে দেবীগঞ্জবাসীর কাছে রেখে গেলাম। সবশেষে তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদানের জন্য জনগণের প্রতি আহ্বান জানান।এ সময় জনসভায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে টাঙ্গন নদীতে সাগুনী মৎস অভয়াশ্রম ঘোষনা

ঘোড়াঘাটে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন

পঞ্চগড়ে রাস্তার ১৫টি গাছ কর্তন, জব্দ মাত্র ৫টি, তদন্তের আশ্বাস ইউএনও’র

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

শালডাঙ্গায় বিল ভাঙন: দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

সৌদি আরবে পাঠানোর নামে ৪ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অবস্থান ভুক্তভোগীর

দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

পঞ্চগড়ে ব্রজপাতে যুবকের মৃত্যু, 

কোরবানীর বর্জ্য পীরগঞ্জে ঐতিহাসিক গোরস্থানটি ময়লার ভাগাড়ে পরিণত

১০

দেবীগঞ্জে মামি-ভাগ্নি নির্যাতন মামলায় বিশ্বজিৎসহ ৭ জন আসামি ।

১১

ঘরে ঘরে শহীদ জিয়ার আদর্শ পৌঁছে দিয়ে জনকল্যাণমুখী বিএনপি গড়তে চাই — ফরহাদ হোসেন আজাদ এমপি,মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় ।

১২

দেবীগঞ্জে বিদেশি মদের বড় চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৩

দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক আয়োজন

১৪

যদিও আমার মন, আমার প্রাণ, আমার দিল, আমার আত্মা, আমার অস্তিত্ব সবকিছু পড়ে থাকে দেবীগঞ্জ ও বোদার মানুষের সাথে।

১৫

দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

১৬

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ছাগল ও শিক্ষা উপকরণ বিতরন

১৭

মামলা না করার আশ্বাসে টাকা নেওয়ার পরও মামলা, ডিএসবি সদস্য ক্লোজডের অভিযোগ

১৮

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এনজিওকর্মীর

১৯

অবশেষে সামনে এলো শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানার অতীত ও রাজনৈতিক পরিচয়

২০