প্রকাশ প্রতিদিন
১ ফেব্রুয়ারী ২০২৬, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিরাপত্তাহীন সড়কে ঝরল প্রাণ: দেবীগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট নিহত, ট্রাকচালক গ্রেপ্তার

লালন সরকার, দেবীগঞ্জ,পঞ্চগড়

পঞ্চগড়ের দেবীগঞ্জে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগতির ট্রাকের চাপায় শ্রী সমেস চন্দ্র (৩৮) নামে এক মেডিকেল টেকনোলজিস্ট নিহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে দেবীগঞ্জ-বোদা মহাসড়কের পাকড়িতলা মদিনা কোল্ড স্টোরেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত শ্রী সমেস চন্দ্র দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের কাটনহারী আরাজী এলাকার বাসিন্দা। তিনি হরি কিশোর বর্মনের ছেলে। পেশায় তিনি দেবীগঞ্জ পৌর শহরের ‘মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারে মেডিকেল টেকনোলজিস্ট  হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতেও কাজ শেষে বাড়ি ফিরছিলেন শ্রী সমেস চন্দ্র। এ সময় পাকড়িতলা মদিনা কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে একটি বালুবোঝাই দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ট্রাকটি তাকে রাস্তার সঙ্গে পিষে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান।

দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, ওই স্থানে অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ স্পিড ব্রেকারের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুতগতির যানবাহন হঠাৎ ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এমন দুর্ঘটনার শিকার হচ্ছে বলে জানান তারা।

এলাকাবাসী দ্রুত ওই স্থানের স্পিড ব্রেকার অপসারণ অথবা সঠিকভাবে সংস্কারসহ নিরাপদ সড়ক ব্যবস্থার দাবি জানিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই দেবীগঞ্জ থানা পুলিশ ট্রাকটি জব্দ করে এবং চালককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ট্রাকচালক ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩৬)।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১০

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১১

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১২

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৩

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৪

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৫

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৬

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

১৭

অলিম্পিকের সঙ্গী পিথিয়ান গেমস: পঞ্চগড়ে জয়ী লাল দল

১৮

বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৯

ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

২০