পীরগঞ্জ প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে
ধানের শীষ প্রার্থী আলহাজ্ব জাহিদুর রহমানকে এক পথসভায় টাকার ব্যাংক উপহার দিলেন এক শিক্ষার্থী।
সৈয়দপুর ইউনিয়নে নিয়ামতপুর স্কুল মাঠে এক নির্বাচনী পথসভায় ধানের শীষের প্রার্থীকে ফারহানা ইয়াসমিন নামের এক শিক্ষার্থী তার সঞ্চিচীত টাকার ব্যাংক উপহার দেন। উপহার পেয়ে ধানের শীষের প্রার্থী আবেগ আপ্লুত হয়ে পড়লেন।
নির্বাচনী প্রচারনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জীল্লুর চৌধুরী, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য ফন্টের আহবায় তপন কুমার রায়, উপজেলা মহিলা দলের সদস্য সচিব মাহাফুজা বেগম, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সহ আরো অনেকে।
সভায় বক্তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান। এসময় উপজেলা ও সৈয়দপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন