প্রকাশ প্রতিদিন
২১ ফেব্রুয়ারী ২০২৬, ২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে সরকারি কর্মকর্তা ও প্রতিমন্ত্রীর মতবিনিময়: উন্নয়ন অগ্রাধিকার

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)

দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে সম্প্রতি উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।

মতবিনিময় সভাটি ২১ ফেব্রুয়ারি বিকেলে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম, সরকারি উন্নয়ন প্রকল্প এবং সামাজিক-অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলার সরকারি ১৭টি দপ্তরের কর্মকর্তা। দেবীগঞ্জ উপজেলা প্রশাসন প্রতিমন্ত্রীকে লাল গালিচা দিয়ে সংবর্ধনা প্রদান করে।সভা শেষ হওয়ার পর প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপজেলা চত্বরে রামবুটান ফলের গাছ রোপন করেন। এ উপলক্ষে তিনি পরিবেশ রক্ষায় সবার সহযোগিতা এবং সচেতনতার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।মতবিনিময় সভায় দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা দাবি তুলে বলেন, দেবীগঞ্জে পুকুর থাকলেও সেগুলোতে পর্যাপ্ত পানি নেই। দেবীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে সমস্যা হয়। তাই দ্রুত পানির স্থায়ী ব্যবস্থা করা হলে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হবে বলে তিনি জানান।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী দাবি তুলে বলেন, পুলিশের কাজের গতি বাড়াতে একটি নতুন গাড়ি প্রয়োজন। নতুন গাড়ি সরবরাহ করা হলে আইনশৃঙ্খলা রক্ষায় আরও গতিশীলতা আসবে বলে তিনি উল্লেখ করেন।দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক দেওয়া হলেও উন্নত চিকিৎসা নিশ্চিত করতে আরও চিকিৎসক প্রয়োজন। পাশাপাশি আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হলে চিকিৎসাসেবার মান বৃদ্ধি পাবে বলে তিনি দাবি করেন।

এ সময় উপস্থিত অন্যান্য দপ্তরের কর্মকর্তারাও নিজ নিজ দপ্তরের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের কাছে তুলে ধরেন।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান বলেন, এই উপজেলায় কর্মরত কর্মকর্তাদের মধ্যে অনেকেই তরুণ ও উদ্যমী। তিনি উপজেলা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, সরকারি বরাদ্দের আওতায় যে সকল কাজ এ উপজেলায় আসবে, সেগুলো যেন যথাযথভাবে বাস্তবায়ন করা হয় এবং সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তাদের মাধ্যমে সঠিক প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়। পাশাপাশি দলের নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও তিনি প্রতিমন্ত্রীর কাছে আহ্বান জানান।সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে উপস্থিত সবাইকে আশ্বস্ত করেন। তিনি দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের জোর দাবি জানান। পাশাপাশি তিনি স্পষ্ট নির্দেশ দেন-দলের কেউ যদি মাদকের সঙ্গে জড়িত থাকে, তাকেও আইনের আওতায় আনতে হবে। দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে তিনি ‘জিরো টলারেন্স’ ঘোষণা করেন। তার আসন বোদা-দেবীগঞ্জ উপজেলায় দুর্নীতিমুক্ত ও সেবামূলক প্রশাসন গড়ে তুলতে তিনি অঙ্গীকারবদ্ধ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনার সংরক্ষিত নারী আসন নিয়ে আলোচনা, আলোচনার কেন্দ্রে অ্যাডভোকেট আসমা আজিজ

পীরগঞ্জে ইউএনও কে বিদায় সংবর্ধনা 

পঞ্চগড় সদরে-এ স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক,

সরকারি তহবিলে ২৬ লাখ টাকায় আধুনিক কনফারেন্স রুম, উন্নত সেবায় নতুন দিগন্ত দেবীগঞ্জ উপজেলা

দেবীগঞ্জে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, পিতা-পুত্রসহ গৃহবধূ গুরুতর আহত

দিনাজপুর-৬ এ প্রথম সফরেই উন্নয়নের বার্তা: মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

দেবীগঞ্জে সরকারি কর্মকর্তা ও প্রতিমন্ত্রীর মতবিনিময়: উন্নয়ন অগ্রাধিকার

একুশের প্রথম প্রহরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন,

দেবীগঞ্জে মাতৃভাষা দিবস উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দেবীগঞ্জে অমর একুশে: সরকারি কর্মচারীদের অনুপস্থিতি নিয়ে সমালোচনার ঝড়

১০

দেবীগঞ্জে শহীদ দিবস পালিত, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

১১

দেবীগঞ্জে প্রভাব খাটিয়ে জমি দখল? অভিযোগের তীর ইউপি সদস্যের দিকে

১২

রমজানে ফ্যামিলি কার্ড ও ইমামদের সম্মানী ভাতা বিতরণ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গুরুত্বপূর্ণ ঘোষণা

১৩

দেশের নদী ও খাল পুনরুদ্ধারে ১৫ দিনের মধ্যে খনন কার্যক্রম শুরু: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৪

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রথম সফর: দেবীগঞ্জে নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা

১৫

বাজার মনিটরিংয়ের দাবি জোরালো, প্রশাসনের হস্তক্ষেপ চান ক্রেতারা

১৬

হামার ছোঁয়া এমপি ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী: পঞ্চগড়বাসীর মুখে হাসি

১৭

দেবীগঞ্জে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা

১৮

দেবীগঞ্জে স্বাগত র‍্যালিতে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান

১৯

পীরগঞ্জে আসামি ধরতে গিয়ে হৃদরোগে এএসআইয়ের মৃত্যু

২০