লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের সোনাহার গ্রামে সমাজের সবচেয়ে নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। যাদের জীবনধারণের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন, এমন অসহায় মানুষের কথা বিবেচনা করে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আনুমানিক সকাল ১০ ঘটিকায় সোনাহার ট্যাকনিকাল এন্ড বি.এম কলেজ মাঠে গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ্যোগে কম্বল বিতরণ করা হয়।
আলট্রা পুওর গ্রাজুয়েশন প্রোগ্রাম ২০২৫ কোহট এর অধিনে কর্মসূচি সংগঠক মোঃ আরিফুল ইসলামের উদ্দোগে ১২০ টি কম্বল বিতরণ করা হয়।শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমনগড় গ্রাম সামাজিক শক্তি কমিটির সভাপতি বেলাল হোসেন, সোনাহার বিএম কলেজের অধ্যক্ষ আতিকুর রহমান ভাষণ, শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, কর্মসূচি সংগঠক মো. আরিফুল ইসলাম, মো. সোহেল রানা, লতা আক্তার, আল আমিন খন্দকারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।কর্মসূচি সংগঠক মো. আরিফুল ইসলাম বলেন, এই পুরো আয়োজনের অর্থায়ন করেছেন সোনাহার ব্র্যাক ইউপিজি’র সদস্যবৃন্দ ও স্থানীয়রা। আমরা শুধু উদ্যোগ নিয়ে সবাইকে একত্রিত করেছি।
অনুষ্ঠানে উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিরা বলেন, এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও সোনাহার গ্রাম সামাজিক শক্তি কমিটি যেন এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখে-এটাই সকলের প্রত্যাশা।
মন্তব্য করুন