প্রকাশ প্রতিদিন
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হামার ছোঁয়া এমপি ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী: পঞ্চগড়বাসীর মুখে হাসি

লালন সরকার, দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি।

উত্তরবঙ্গের কৃতি সন্তান ও পঞ্চগড়-২(বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ সরকারিভাবে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করছেন।

এমপি ফরহাদ হোসেন আজাদকে পঞ্চগড় জেলার বোদা ও দেবীগঞ্জ উপজেলার মানুষ ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়ী করেছেন। ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রায় ১,৭৪,৬৫০ ভোট পেয়ে বিজয়ী হন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর পঞ্চগড়ের মানুষ উচ্ছ্বসিত। এলাকাবাসীর আশা, শুকিয়ে যাওয়া করতোয়া নদী আবার নতুন প্রাণ ফিরে পাবে। নদীর চরে স্থানীয় কৃষকরা বিভিন্ন ধরনের চাষাবাদ করেন। বন্যার পর করতোয়া নদীর চরে কৃষকরা ফসল ও কৃষি কার্যক্রমে ব্যস্ত সময় কাটান। এলাকাবাসী আশা করছেন, ফরহাদ হোসেন আজাদ কৃষকদের সমস্যাগুলো সমাধানে কার্যকর উদ্যোগ নেবেন।

ফরহাদ হোসেন আজাদের এই দায়িত্ব গ্রহণকে পঞ্চগড়বাসী নতুন সম্ভাবনার প্রতীক হিসেবে দেখছেন। বিশেষ করে নদীর পুনরুজ্জীবন এবং কৃষি উন্নয়নের ক্ষেত্রে এটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

ফরহাদ হোসেন আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব হিসেবে দীর্ঘদিন ধরে সমাজ ও রাজনৈতিক কার্যক্রমে যুক্ত আছেন।

ছাত্রজীবন থেকেই ফরহাদ হোসেন আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন নির্ভরযোগ্য ও নিবেদিতপ্রাণ কর্মী হিসেবে পঞ্চগড়ে কাজ করে আসছেন। মানুষের পাশে সর্বদা থেকে তিনি দলের নেতাকর্মীদের সংগঠিত ও সাহস জুগিয়েছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে নানা প্রতিকূলতা ও নির্যাতনের শিকার হয়েও তিনি পঞ্চগড়-২ আসনের বিএনপি দলের নেতাকর্মীদের আগলে রেখেছেন এবং রাজনীতির মাঠ সক্রিয়ভাবে ধরে রেখেছেন।

তিনি মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় এ অঞ্চলের মানুষের মুখে আজ আশার আলো ও আনন্দের হাসি ফুটে উঠেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় ঢাকা জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। পরে মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ বাক্য পাঠ করা হয়।

এমপিদের শপথ অনুষ্ঠান শেষে ফরহাদ হোসেন আজাদ সরকারিভাবে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

এমপি ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় বোদা ও দেবীগঞ্জের মানুষ আনন্দিত। নেতাকর্মী ও ভোটাররা আনন্দ মিছিল করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলাহাটিতে নেশাখোরদের নিরাপদ অভয়স্থল, ঝুঁকিতে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন

রামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে দাঁড়াল বিআরটিএ বরগুনায় ৪৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

১০

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

১১

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

১২

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১৩

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১৪

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৬

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৭

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৮

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৯

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

২০