নিজস্ব প্রতিবেদক, আতাউর রহমান ,দেবীগঞ্জ ,পঞ্চগড়:
পঞ্চগড়ের দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য ও পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, দেবীগঞ্জের বাস্তবায়নে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। ক্যাম্পেইনের আওতায় উপজেলার নির্ধারিত বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজিত সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত (আরএমও) ডা. আবু নোমান। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।পরে পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান উপজেলার বিভিন্ন ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিতরণ কার্যক্রম, উপস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দায়িত্বরত স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং নির্ধারিত বয়সী সব শিশুকে ক্যাম্পেইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের অপুষ্টি প্রতিরোধ, রোগ প্রতিরোধক্ষমতা বৃদ্ধি এবং দৃষ্টিশক্তি সুরক্ষায় ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নির্ধারিত বয়সী সব শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়।
মন্তব্য করুন