প্রকাশ প্রতিদিন
২৬ জুন ২০২৬, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

পীরগঞ্জ প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে টাঙ্গন নদীতে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ভেসে নাঈম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মাইশা (১১) নামে অপর এক শিশুকে জীবিত উদ্ধার করা গেলেও নাফিসা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ রয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার করনাই এলাকার টাঙ্গন নদীর আতাই ঘাটে হৃদয়বিদারক এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে পীরগঞ্জ উপজেলার করনাই সরকার গ্রামের সোহেল রানার ছেলে শিশু নাঈম, আব্দুর রশিদের মেয়ে মাইশা এবং ঠাকুরগাঁও সদর উপজেলার জুলফিকার আলীর মেয়ে নাফিসা একসঙ্গে টাঙ্গন নদীর আতাইঘাটে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তারা নদীর স্রোতে ভেসে গিয়ে পানিতে তলিয়ে যায়। এ সময় স্থানীয়রা দ্রুত চেষ্টা চালিয়ে শিশু নাঈম ও মাইশাকে নদী থেকে উদ্ধার করেন। উদ্ধারের পর শিশু নাঈমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তবে উদ্ধার হওয়া অপর শিশু মাইশা বর্তমানে সুস্থ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্রোতে তলিয়ে নিখোঁজ হওয়া এসএসসি পরীক্ষার্থী নাফিসা করনাই এলাকায় তার নানির বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত স্থানীয়রা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক ঘটনা নিশ্চিত করেন। উদ্ধার তৎপরতার বিষয়ে তিনি জানান, ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে অভিযান পরিচালনা করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১০

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১১

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১২

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৩

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৪

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৫

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৬

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

১৭

অলিম্পিকের সঙ্গী পিথিয়ান গেমস: পঞ্চগড়ে জয়ী লাল দল

১৮

বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৯

ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

২০