লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)
পঞ্চগড়ের দেবীগঞ্জে চিলাহাটি ইউনিয়ন ভাউলাগঞ্জ মহাসড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং শিশু সহ চারজন আহত হয়েছেন। দুর্ঘটনা রবিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শেখবাঁধ মসজিদ সংলগ্ন এলাকায় ঘটে।
স্থানীয়দের সহযোগিতায় আহতদের দেবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে নীল কুমার রায় (৪০), টেপ্রীগঞ্জ ইউনিয়ন তেরপুপাড়া এলাকার উপেন রায়ের ছেলে, মারা যান।
দুর্ঘটনায় আহতরা হলেন, টেপ্রীগঞ্জ বসুনিয়া পাড়া জয়নুলের ছেলে আলামিন (৩০) টেপ্রীগঞ্জ বাবু পাড়া এলাকার প্রফুল্ল রায়ের ছেলে বিপুল (২৭) একই এলাকার গোপাল চন্দ্র রায়ের ছেলে আদিত্য রায় (১০) এবং ঠাকুরগাঁও জেলার তালতলি রুহিয়া গ্রামের প্রতাপ রায়ের মেয়ে পায়েল রায় (১৪)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ আহতদের আঘাত গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নিহত নীল কুমার রায়ের মরদেহ দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশের মাধ্যমে থানায় নেওয়া হয়।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান সহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন