প্রকাশ প্রতিদিন
৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

লালন সরকার, দেবীগঞ্জ পঞ্চগড়

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া নীলাডাঙ্গা এলাকায় নিখোঁজের তিন দিন পর এক কলেজছাত্রীর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নিখোঁজ ওই কলেজছাত্রীর বাড়ির পাশের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত কলেজছাত্রীর নাম ধোরিত্রী রাণী (২০)। তিনি ওই এলাকার শ্রী ক্ষিতীশ মুহুরীর মেয়ে এবং সাকোয়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহতের স্বজনরা জানান, গত ৩ ফেব্রুয়ারি ধোরিত্রী রাণী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে নিখোঁজ শিক্ষার্থীর বাবা বোদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

৬ ফেব্রুয়ারি সকালে স্থানীয় এক গৃহবধূ পুকুরে কালো চুল ভাসতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশকে খবর দেন। পরে বোদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি ধোরিত্রী রাণী বলে শনাক্ত করেন।

এ বিষয়ে বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সেলিম মালিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনার সংরক্ষিত নারী আসন নিয়ে আলোচনা, আলোচনার কেন্দ্রে অ্যাডভোকেট আসমা আজিজ

পীরগঞ্জে ইউএনও কে বিদায় সংবর্ধনা 

পঞ্চগড় সদরে-এ স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক,

সরকারি তহবিলে ২৬ লাখ টাকায় আধুনিক কনফারেন্স রুম, উন্নত সেবায় নতুন দিগন্ত দেবীগঞ্জ উপজেলা

দেবীগঞ্জে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, পিতা-পুত্রসহ গৃহবধূ গুরুতর আহত

দিনাজপুর-৬ এ প্রথম সফরেই উন্নয়নের বার্তা: মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

দেবীগঞ্জে সরকারি কর্মকর্তা ও প্রতিমন্ত্রীর মতবিনিময়: উন্নয়ন অগ্রাধিকার

একুশের প্রথম প্রহরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন,

দেবীগঞ্জে মাতৃভাষা দিবস উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দেবীগঞ্জে অমর একুশে: সরকারি কর্মচারীদের অনুপস্থিতি নিয়ে সমালোচনার ঝড়

১০

দেবীগঞ্জে শহীদ দিবস পালিত, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

১১

দেবীগঞ্জে প্রভাব খাটিয়ে জমি দখল? অভিযোগের তীর ইউপি সদস্যের দিকে

১২

রমজানে ফ্যামিলি কার্ড ও ইমামদের সম্মানী ভাতা বিতরণ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গুরুত্বপূর্ণ ঘোষণা

১৩

দেশের নদী ও খাল পুনরুদ্ধারে ১৫ দিনের মধ্যে খনন কার্যক্রম শুরু: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৪

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রথম সফর: দেবীগঞ্জে নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা

১৫

বাজার মনিটরিংয়ের দাবি জোরালো, প্রশাসনের হস্তক্ষেপ চান ক্রেতারা

১৬

হামার ছোঁয়া এমপি ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী: পঞ্চগড়বাসীর মুখে হাসি

১৭

দেবীগঞ্জে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা

১৮

দেবীগঞ্জে স্বাগত র‍্যালিতে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান

১৯

পীরগঞ্জে আসামি ধরতে গিয়ে হৃদরোগে এএসআইয়ের মৃত্যু

২০