প্রকাশ প্রতিদিন
১৮ ফেব্রুয়ারী ২০২৬, ২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাজার মনিটরিংয়ের দাবি জোরালো, প্রশাসনের হস্তক্ষেপ চান ক্রেতারা

দেবীগঞ্জ প্রতিনিধি:

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরের বিভিন্ন বাজারে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে নিম্ন ও মধ্যআয়ের মানুষজন।

১৮ ফেব্রুয়ারি দেবীগঞ্জ পৌর শহর বাজার ঘুরে একই চিত্র দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রমজান শুরুর আগ থেকেই বাজারে সবজি, ভোজ্যতেল, ছোলা (বুট), চাল, মাছ ও সোনালি মুরগিসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।

কয়েকদিন আগেও যে বেগুন প্রতি কেজি ৫০ টাকায় বিক্রি হচ্ছিল, বর্তমানে তা ৭০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে তেল, ছোলা, চাল, মাছ ও সোনালি মুরগির দামও বেড়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

ক্রেতাদের অভিযোগ, রমজানকে কেন্দ্র করে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়াচ্ছেন। তারা বাজার মনিটরিং জোরদার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে রোজা পালন করতে পারেন।

দেবীগঞ্জ বাজারে নাম প্রকাশে অনিচ্ছুক এক চাল ব্যবসায়ী জানান, প্রতি বস্তা চালের দাম প্রায় ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

দেবীগঞ্জ বাজারে রমজানের মাসের কেনাকাটা করতে গিয়ে গণমাধ্যমকর্মী লালন সরকার ক্ষোভ প্রকাশ করে বলেন, অল্প টাকা নিয়ে বাজারে এলে সংসারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনা কঠিন হয়ে পড়ছে। তিনি আরও বলেন, রমজান এলেই একটি অসাধু সিন্ডিকেট বাজারে সক্রিয় হয়ে ওঠে এবং এমন অনিয়মের চিত্র দেখা যায়। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার বিষয়টি নজরে এনে কার্যকর ব্যবস্থা নেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১০

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১১

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১২

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৩

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৪

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৫

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৬

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

১৭

অলিম্পিকের সঙ্গী পিথিয়ান গেমস: পঞ্চগড়ে জয়ী লাল দল

১৮

বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৯

ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

২০