পীরগঞ্জ প্রতিনিধি :\
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ২০২৫-২৬ অর্থ বছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ৭ শত জন কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমন বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই কৃষি উপকরণ বিতরণ করা হয়। এসময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাজমুল হাসান, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লু চোধুরী,পীরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুসরাতে খোদারানা সহ আরো অনেকে।
মন্তব্য করুন