প্রকাশ প্রতিদিন
২১ জুন ২০২৬, ৮:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

বরগুনা প্রতিনিধি:

বরগুনার বেতাগী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানকে প্রত্যাহারের দাবিতে সম্প্রতি অনুষ্ঠিত মানববন্ধনকে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন তিনি। এ ঘটনায় প্রকৃত ঘটনা উদঘাটনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তদন্ত কামনা করার পাশাপাশি অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন তিনি।

সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান জানান, মানববন্ধনে উত্থাপিত অভিযোগের সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল নেই। একটি চলমান ভূমি সংক্রান্ত শুনানির সময় বাদী ও বিবাদীপক্ষের নির্ধারিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় হঠাৎ করেই ২০-২৫ জনের একটি দল অনুমতি ছাড়াই তার অফিস কক্ষে প্রবেশ করে।

তিনি বলেন, শুনানি চলাকালে অফিস কক্ষে অতিরিক্ত লোকজন প্রবেশ করায় বিচারিক পরিবেশ বিঘ্নিত হচ্ছিল। আমি তাদের বাইরে অপেক্ষা করার জন্য অনুরোধ করি। কিন্তু তারা নির্দেশনা না মেনে আরও উত্তেজিত হয়ে অফিসের ভেতরে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে এবং সরকারি কার্যক্রমে বাধা প্রদান করে।

তিনি আরও দাবি করেন, ওই ঘটনায় জড়িত কয়েকজন ব্যক্তি ব্যক্তিস্বার্থ হাসিল এবং ভূমি অফিসকে বিব্রত করতে পরিকল্পিতভাবে পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মানববন্ধনের আয়োজন করা হয়, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

নুসরাত জাহান বলেন, আমি সবসময় সাধারণ মানুষের ভূমিসেবা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। একটি স্বার্থান্বেষী মহল সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে এখন অপপ্রচারের মাধ্যমে আমার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্তের অনুরোধ জানিয়েছি। তদন্তে সবকিছু স্পষ্ট হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।

এদিকে, ভূমি অফিস সূত্রে জানা গেছে, সরকারি অফিসে অনাকাঙ্ক্ষিতভাবে প্রবেশ করে প্রশাসনিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করা এবং পরে বিষয়টিকে ভিন্নভাবে উপস্থাপন করার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান বলেন, যারা মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন এবং সরকারি কর্মকর্তার মানহানি করছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনাটি নিয়ে স্থানীয় মহলে আলোচনা সৃষ্টি হলেও সংশ্লিষ্টদের অনেকেই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১০

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১১

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১২

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৩

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৪

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৫

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৬

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

১৭

অলিম্পিকের সঙ্গী পিথিয়ান গেমস: পঞ্চগড়ে জয়ী লাল দল

১৮

বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৯

ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

২০