প্রকাশ প্রতিদিন
৬ ফেব্রুয়ারী ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, পুলিশের নজরদারিতে এলাকা ত্যাগ করলেন জামায়াত প্রার্থী

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়ের বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের ৭১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতের একটি জনসভা চলাকালীন বিএনপির একটি মিছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় বিএনপি- জামায়াতের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামায়াতের এক জনসভা চলাকালীন বিএনপির একটি মিছিল রাস্তা দিয়ে যাওয়ার সময় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চেয়ার ভাঙচুরসহ বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং কয়েকজন আহত হয়েছেন। উভয় দলের কতজন আহত হয়েছে, তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির মিছিল যাওয়ার কারণে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জনসভায় উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত ও ১০-দলীয় নির্বাচনী জোটের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ সফিউল আলম (সুফি)। পরিস্থিতি উত্তপ্ত হলে জামায়াত নেতাকর্মীরা পুলিশের সহযোগিতায় প্রার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।

সংঘর্ষের সময় স্কুল মাঠে অবস্থান করছিলেন জামায়াতের নেতা কর্মীরা, আর রাস্তার পাশে ছিলেন বিএনপি নেতাকর্মীরা। যৌথ বাহিনী বিএনপি নেতা কর্মীদের ছত্রভঙ্গ করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।পাঁচপীর বাজারে অবস্থান করা বিএনপি নেতা কর্মীদের সরিয়ে পুলিশ রাস্তা খালি করে জামায়াতের প্রার্থীকে নিরাপদে বহন করেছে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনার সংরক্ষিত নারী আসন নিয়ে আলোচনা, আলোচনার কেন্দ্রে অ্যাডভোকেট আসমা আজিজ

পীরগঞ্জে ইউএনও কে বিদায় সংবর্ধনা 

পঞ্চগড় সদরে-এ স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক,

সরকারি তহবিলে ২৬ লাখ টাকায় আধুনিক কনফারেন্স রুম, উন্নত সেবায় নতুন দিগন্ত দেবীগঞ্জ উপজেলা

দেবীগঞ্জে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, পিতা-পুত্রসহ গৃহবধূ গুরুতর আহত

দিনাজপুর-৬ এ প্রথম সফরেই উন্নয়নের বার্তা: মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

দেবীগঞ্জে সরকারি কর্মকর্তা ও প্রতিমন্ত্রীর মতবিনিময়: উন্নয়ন অগ্রাধিকার

একুশের প্রথম প্রহরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন,

দেবীগঞ্জে মাতৃভাষা দিবস উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দেবীগঞ্জে অমর একুশে: সরকারি কর্মচারীদের অনুপস্থিতি নিয়ে সমালোচনার ঝড়

১০

দেবীগঞ্জে শহীদ দিবস পালিত, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

১১

দেবীগঞ্জে প্রভাব খাটিয়ে জমি দখল? অভিযোগের তীর ইউপি সদস্যের দিকে

১২

রমজানে ফ্যামিলি কার্ড ও ইমামদের সম্মানী ভাতা বিতরণ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গুরুত্বপূর্ণ ঘোষণা

১৩

দেশের নদী ও খাল পুনরুদ্ধারে ১৫ দিনের মধ্যে খনন কার্যক্রম শুরু: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৪

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রথম সফর: দেবীগঞ্জে নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা

১৫

বাজার মনিটরিংয়ের দাবি জোরালো, প্রশাসনের হস্তক্ষেপ চান ক্রেতারা

১৬

হামার ছোঁয়া এমপি ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী: পঞ্চগড়বাসীর মুখে হাসি

১৭

দেবীগঞ্জে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা

১৮

দেবীগঞ্জে স্বাগত র‍্যালিতে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান

১৯

পীরগঞ্জে আসামি ধরতে গিয়ে হৃদরোগে এএসআইয়ের মৃত্যু

২০