লালন সরকার দেবীগঞ্জ (পঞ্চগড়)
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, দেশের নদী ও খাল পুনরুদ্ধারে দ্রুত কার্যক্রম শুরু করা হবে। তিনি আশা প্রকাশ করে জানান, আগামী ১৫ দিনের মধ্যেই দেশের বিভিন্ন জেলায় খাল খনন কার্যক্রম শুরু করা সম্ভব হবে।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার চৌরাস্তা এলাকায় সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দেশের অনেক নদী ও জলাশয় বর্তমানে দখলদারদের কবলে রয়েছে। এসব নদী ও খাল দখলমুক্ত করে পুনঃখননের উদ্যোগ নেওয়া হবে। জরুরি ভিত্তিতে খননযোগ্য নদী ও খাল চিহ্নিত করে দ্রুত কাজ শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।তিনি আরও জানান, নতুন খাল খনন কার্যক্রমে স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং সাধারণ জনগণকে সম্পৃক্ত করা হবে। পাশাপাশি পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি জোরদার করা হবে, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও আবহাওয়ার অনুকূলতা বজায় থাকে।প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় নদী ও খাল পুনরুদ্ধার কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।
মন্তব্য করুন