প্রকাশ প্রতিদিন
২০ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে প্রভাব খাটিয়ে জমি দখল? অভিযোগের তীর ইউপি সদস্যের দিকে

দেবীগঞ্জ,  লালন সরকার দেবীগঞ্জ প্রতিনিধি;

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৩নং সদর ইউনিয়নের পূর্ব দেবীডুবা এলাকায় জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি মোঃ আহেজ আলীর দখলে থাকা জমি মোঃ নাদের হোসেন তার দলবল নিয়ে জোরপূর্বক দখল করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে ২০ ফেব্রুয়ারি সকালে আহেজ আলীর লোকজন ঘটনাস্থলে গিয়ে জমিটি পুনরুদ্ধার করেন বলে দাবি করা হয়েছে।আহেজ আলীর পরিবারের অভিযোগ, নাদের হোসেনের পক্ষে স্থানীয় ইউপি সদস্য ফারুক নেতৃত্ব দেন। তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।পারিবারিক সূত্রে জানা যায়, জমির মূল মালিক ছিলেন চারজন। তার উত্তরাধিকারীদের মধ্যে মেসের আলী ও আহেজ উদ্দিন রয়েছেন। মেসের আলীর দুই সন্তান সাহা আলম ও বারেক। মেসের আলীর অংশ ৫০ শতক এবং আহেজ উদ্দিন (জীবিত)-এর অংশ ৫০ শতক।মোট জমির পরিমাণ আনুমানিক ৬ একর। এর মধ্যে মেসের আলীর ৩ একর অংশ থেকে ৫০ শতক জমি নিয়ে বিরোধের সূত্রপাত হয়। বর্তমানে প্রায় ১০০ শতক জমি নিয়ে বিরোধ চলমান রয়েছে বলে জানা গেছে।

উক্ত জমির দাগ নম্বর ১২০১, জে এল নং ৫২, মৌজা মিকুমারি, খতিয়ান নং ৬৫ ও ৬৬। রেকর্ড অনুযায়ী জমি সংশ্লিষ্ট মালিকদের নামেই অন্তর্ভুক্ত রয়েছে।অভিযুক্তদের মধ্যে রয়েছেন কফিল উদ্দিন, মোঃ নাদের হোসেন, মোঃ শরিফুল ইসলাম, আব্দুল খালেক ও মোঃ মানিক মিয়া। তাদের ঠিকানা পূর্ব দেবীডুবা, ৬ নং ওয়ার্ড।

তা’লিমুন্নীছা বালিকা মাদ্রাসার পাশে জমি দখলের সময় নাদেরের লোকজন ইট-পাটকেল নিক্ষেপ করে হামলা চালিয়েছে মাদ্রাসায়-এমন অভিযোগ উঠেছে।ভুক্তভোগী আহেজ আলীর পক্ষ থেকে জমি বিরোধ এবং পরিস্থিতির মধ্যে সহিংসতা রোধে আদালত ১৪৪ ও ১৪৫ ধারার প্রয়োগের আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যে আদালত থেকে এ বিষয়ে নোটিশ জারি করা হয়েছে, পরে এ সম্পর্কে আহেজ পক্ষের তরফ থেকে জানানো হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সমাধানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।আহেজ আলীর পরিবারের অভিযোগ, সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক নাদের হোসেনদের জমি দখলের নির্দেশ দেন।তবে ইউপি সদস্য ফারুক দাবি করেন, তার মা ওয়ারিশসূত্রে জমিটির মালিক এবং সেই সূত্রেই তারা জমির অধিকারী। তিনি বলেন, জমি নিয়ে একাধিকবার সালিশ হলেও কোনো সমাধান না হওয়ায় তারা জমিটি দখলে নিয়েছেন। তবে জোরপূর্বক দখলের জন্য কাউকে নির্দেশ দেননি বলেও তিনি জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনার সংরক্ষিত নারী আসন নিয়ে আলোচনা, আলোচনার কেন্দ্রে অ্যাডভোকেট আসমা আজিজ

পীরগঞ্জে ইউএনও কে বিদায় সংবর্ধনা 

পঞ্চগড় সদরে-এ স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক,

সরকারি তহবিলে ২৬ লাখ টাকায় আধুনিক কনফারেন্স রুম, উন্নত সেবায় নতুন দিগন্ত দেবীগঞ্জ উপজেলা

দেবীগঞ্জে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, পিতা-পুত্রসহ গৃহবধূ গুরুতর আহত

দিনাজপুর-৬ এ প্রথম সফরেই উন্নয়নের বার্তা: মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

দেবীগঞ্জে সরকারি কর্মকর্তা ও প্রতিমন্ত্রীর মতবিনিময়: উন্নয়ন অগ্রাধিকার

একুশের প্রথম প্রহরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন,

দেবীগঞ্জে মাতৃভাষা দিবস উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দেবীগঞ্জে অমর একুশে: সরকারি কর্মচারীদের অনুপস্থিতি নিয়ে সমালোচনার ঝড়

১০

দেবীগঞ্জে শহীদ দিবস পালিত, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

১১

দেবীগঞ্জে প্রভাব খাটিয়ে জমি দখল? অভিযোগের তীর ইউপি সদস্যের দিকে

১২

রমজানে ফ্যামিলি কার্ড ও ইমামদের সম্মানী ভাতা বিতরণ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গুরুত্বপূর্ণ ঘোষণা

১৩

দেশের নদী ও খাল পুনরুদ্ধারে ১৫ দিনের মধ্যে খনন কার্যক্রম শুরু: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৪

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রথম সফর: দেবীগঞ্জে নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা

১৫

বাজার মনিটরিংয়ের দাবি জোরালো, প্রশাসনের হস্তক্ষেপ চান ক্রেতারা

১৬

হামার ছোঁয়া এমপি ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী: পঞ্চগড়বাসীর মুখে হাসি

১৭

দেবীগঞ্জে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা

১৮

দেবীগঞ্জে স্বাগত র‍্যালিতে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান

১৯

পীরগঞ্জে আসামি ধরতে গিয়ে হৃদরোগে এএসআইয়ের মৃত্যু

২০