প্রকাশ প্রতিদিন
২১ ফেব্রুয়ারী ২০২৬, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুর-৬ এ প্রথম সফরেই উন্নয়নের বার্তা: মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

আজ ২১ ফেব্রুয়ারি ২০২৬, দুপুর ২টায় ঘোড়াঘাট উপজেলা অডিটোরিয়ামে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন মাননীয় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এবং দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। আয়োজন করে ঘোড়াঘাট উপজেলা প্রশাসন। গত ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীক নিয়ে দিনাজপুর-৬ আসনে বিজয়ী হওয়ার পর শপথ গ্রহণ করেন তিনি। পরবর্তীতে একসাথে দুইটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল তাঁর নির্বাচনী এলাকার প্রথম সরকারি সফর। স্বাভাবিকভাবেই স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে ছিল আলাদা উচ্ছ্বাস। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পৌর প্রসাশক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, দিনাজপুর-৬ হবে সামাজিক নিরাপত্তা ও মানবিক উন্নয়নের মডেল আসন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা—এসব কর্মসূচি যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে, সে বিষয়ে তিনি কঠোর নির্দেশনা দেন। তিনি আরও জানান, ফ্যামেলি কার্ড প্রদান সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সদস্য হিসেবে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোর তালিকা হালনাগাদ ও স্বচ্ছতার ভিত্তিতে সুবিধা বিতরণ নিশ্চিত করা হবে। কেউ যেন রাজনৈতিক পরিচয় বা প্রভাব খাটিয়ে সুবিধা নিতে না পারে—সে বিষয়ে জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করেন তিনি। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, ঘোড়াঘাট ও পার্শ্ববর্তী এলাকায় নারী উদ্যোক্তা সৃষ্টি, কিশোরী ক্লাব শক্তিশালীকরণ এবং শিশু সুরক্ষা কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে। বিশেষ করে গ্রামীণ নারীদের ক্ষুদ্র ঋণ, প্রশিক্ষণ ও বাজার সংযোগের মাধ্যমে আত্মনির্ভরশীল করার পরিকল্পনার কথা তুলে ধরেন। সভায় স্থানীয় জনপ্রতিনিধিরা সড়ক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার, স্বাস্থ্যসেবা সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির পরিধি বাড়ানোর দাবি উত্থাপন করেন। মন্ত্রী আশ্বস্ত করেন, পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে সমন্বয় করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “দিনাজপুর-৬ আমাকে যে আস্থা দিয়েছে, তার প্রতিদান হবে দৃশ্যমান উন্নয়ন ও ন্যায্য অধিকার নিশ্চিত করার মাধ্যমে।” মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই মতবিনিময় সভা হওয়ায় দিনটিকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে তিনি ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পাশাপাশি বলেন, উন্নয়ন মানে শুধু অবকাঠামো নয়—মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সামাজিক সমতা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। প্রথম সফরেই দৃঢ় বার্তা দিয়েছেন মন্ত্রী। দিনাজপুর-৬, বিশেষ করে ঘোড়াঘাটবাসী এখন তাকিয়ে আছে—প্রতিশ্রুত উন্নয়ন কত দ্রুত বাস্তবে রূপ নেয়। তবে শুরুটা যে আত্মবিশ্বাসী ও শক্ত অবস্থান থেকে, তা বলাই যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনার সংরক্ষিত নারী আসন নিয়ে আলোচনা, আলোচনার কেন্দ্রে অ্যাডভোকেট আসমা আজিজ

পীরগঞ্জে ইউএনও কে বিদায় সংবর্ধনা 

পঞ্চগড় সদরে-এ স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক,

সরকারি তহবিলে ২৬ লাখ টাকায় আধুনিক কনফারেন্স রুম, উন্নত সেবায় নতুন দিগন্ত দেবীগঞ্জ উপজেলা

দেবীগঞ্জে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, পিতা-পুত্রসহ গৃহবধূ গুরুতর আহত

দিনাজপুর-৬ এ প্রথম সফরেই উন্নয়নের বার্তা: মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

দেবীগঞ্জে সরকারি কর্মকর্তা ও প্রতিমন্ত্রীর মতবিনিময়: উন্নয়ন অগ্রাধিকার

একুশের প্রথম প্রহরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন,

দেবীগঞ্জে মাতৃভাষা দিবস উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দেবীগঞ্জে অমর একুশে: সরকারি কর্মচারীদের অনুপস্থিতি নিয়ে সমালোচনার ঝড়

১০

দেবীগঞ্জে শহীদ দিবস পালিত, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

১১

দেবীগঞ্জে প্রভাব খাটিয়ে জমি দখল? অভিযোগের তীর ইউপি সদস্যের দিকে

১২

রমজানে ফ্যামিলি কার্ড ও ইমামদের সম্মানী ভাতা বিতরণ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গুরুত্বপূর্ণ ঘোষণা

১৩

দেশের নদী ও খাল পুনরুদ্ধারে ১৫ দিনের মধ্যে খনন কার্যক্রম শুরু: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৪

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রথম সফর: দেবীগঞ্জে নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা

১৫

বাজার মনিটরিংয়ের দাবি জোরালো, প্রশাসনের হস্তক্ষেপ চান ক্রেতারা

১৬

হামার ছোঁয়া এমপি ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী: পঞ্চগড়বাসীর মুখে হাসি

১৭

দেবীগঞ্জে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা

১৮

দেবীগঞ্জে স্বাগত র‍্যালিতে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান

১৯

পীরগঞ্জে আসামি ধরতে গিয়ে হৃদরোগে এএসআইয়ের মৃত্যু

২০