প্রকাশ প্রতিদিন
২২ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, পিতা-পুত্রসহ গৃহবধূ গুরুতর আহত

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ২ নং শালডাঙ্গা ইউনিয়নের কালো পীর ভাঙ্গা পাড়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে রবিবার ২২ ফেব্রুয়ারি সকালে মারামারি ঘটে।

এতে মোঃ হাসান আলী (৪৮) ও তাঁর স্ত্রী মোছাঃ জেসমিন আক্তার (৩০) ও হাসান আলী পিতা মোহাম্মদ আলী (৬৬) আহত হন এবং দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

হাসান পরিবার জানায়, শালডাঙ্গা মৌজা, দাগ নং ৪০/৭৩, খতিয়ান ৪৯৪-এর ১৬.৫ শতক জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সকাল সাড়ে আটটার দিকে ভাঙ্গারপাড়ের মুখ সংলগ্ন জমিতে উত্তেজনা চরমে পৌঁছায় এবং মারামারি সংঘটিত হয়।

হাসান আলী অভিযোগ করেন, তার প্রতিপক্ষ মোঃ আব্দুল মজিদ, মোঃ আশরাফ আলী ও তার পরিবারের সদস্যরা তাদের উপর হামলা করেছে। হামলায় স্ত্রী সহ তার মাথায় আঘাতের চিহ্ন দেখা যায় এবং স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে মাথায় সেলাই করা হয়।

হাসান অভিযোগ করেন, যে তিনি তার নিজের জমিতে গেলে, তখনই বিরোধ সৃষ্টি হয়। আশরাফ ও তার ছেলে ফজু কোদাল দিয়ে তাকে মাথায় আঘাত করে। মারামারির ঘটনা থামাতে গিয়ে তার স্ত্রী এবং বাবা-কেও আঘাতের শিকার হতে হয়। অভিযোগে হাসান ও তার স্ত্রী আরও বলেন, আশরাফের মেয়ের জামাইসহ কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিও মারামারিতে জড়িত ছিলেন।

একই এলাকার প্রতিপক্ষ মৃত: কোবাদ আলীর ছেলে মোঃ আশরাফ আলী (৭২) এবং আশরাফ আলীর শ্বশুর মোঃ মকবুল হোসেন (১০৫)। মারামারি ঘটনার পর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে দেখা যায়, তবে শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে আশরাফ আলীর পা ছিলে ফুলে যাওয়ার আঘাত লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে হাসান আলী প্রতিপক্ষ আশরাফ আলী বলেন, তার শ্বশুর মকবুল হোসেনের জমি ষড়যন্ত্রের মাধ্যমে দখলের চেষ্টা করছেন হাসান ও তার পরিবার। আশরাফ আলী বলেন, মারামারির ঘটনা ঘটেছে, তবে কোদাল নিয়ে তার ওপর হামলা চালায় হাসান। এছাড়াও তার শ্বশুরকে হাসানের স্ত্রী জেসমিন আক্তার দাড়ি ধরে টানাটানি করে মাটিতে ফেলে দিয়ে কোমরে আঘাত করা হয়েছে।

এই বিষয়ে দেবীগঞ্জ থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। দেবীগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযোগ পেলে তারা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনার সংরক্ষিত নারী আসন নিয়ে আলোচনা, আলোচনার কেন্দ্রে অ্যাডভোকেট আসমা আজিজ

পীরগঞ্জে ইউএনও কে বিদায় সংবর্ধনা 

পঞ্চগড় সদরে-এ স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক,

সরকারি তহবিলে ২৬ লাখ টাকায় আধুনিক কনফারেন্স রুম, উন্নত সেবায় নতুন দিগন্ত দেবীগঞ্জ উপজেলা

দেবীগঞ্জে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, পিতা-পুত্রসহ গৃহবধূ গুরুতর আহত

দিনাজপুর-৬ এ প্রথম সফরেই উন্নয়নের বার্তা: মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

দেবীগঞ্জে সরকারি কর্মকর্তা ও প্রতিমন্ত্রীর মতবিনিময়: উন্নয়ন অগ্রাধিকার

একুশের প্রথম প্রহরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন,

দেবীগঞ্জে মাতৃভাষা দিবস উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দেবীগঞ্জে অমর একুশে: সরকারি কর্মচারীদের অনুপস্থিতি নিয়ে সমালোচনার ঝড়

১০

দেবীগঞ্জে শহীদ দিবস পালিত, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

১১

দেবীগঞ্জে প্রভাব খাটিয়ে জমি দখল? অভিযোগের তীর ইউপি সদস্যের দিকে

১২

রমজানে ফ্যামিলি কার্ড ও ইমামদের সম্মানী ভাতা বিতরণ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গুরুত্বপূর্ণ ঘোষণা

১৩

দেশের নদী ও খাল পুনরুদ্ধারে ১৫ দিনের মধ্যে খনন কার্যক্রম শুরু: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৪

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রথম সফর: দেবীগঞ্জে নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা

১৫

বাজার মনিটরিংয়ের দাবি জোরালো, প্রশাসনের হস্তক্ষেপ চান ক্রেতারা

১৬

হামার ছোঁয়া এমপি ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী: পঞ্চগড়বাসীর মুখে হাসি

১৭

দেবীগঞ্জে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা

১৮

দেবীগঞ্জে স্বাগত র‍্যালিতে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান

১৯

পীরগঞ্জে আসামি ধরতে গিয়ে হৃদরোগে এএসআইয়ের মৃত্যু

২০