প্রকাশ প্রতিদিন
৮ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।মাদকদ্রব্য দমন অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে অংশ নিয়েছে। অভিযানটি পরিচালনা করেছে ৬৬ পদাতিক ডিভিশন এবং নেতৃত্ব প্রদান করেছেন ২৯ বীর। দেবীগঞ্জ আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল এবং দেবীগঞ্জ থানা পুলিশও অভিযানে অংশ নিয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) রাতের অভিযানের সময় যৌথ বাহিনী সোনাহার বালাপাড়া এলাকার সমেশ সরকারের বাড়িতে মাদক লেনদেন চলাকালীন তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।অভিযানে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের কমান্ডার মেজর শেখ আবু সালেহ রহমতুল্লাহর নেতৃত্বে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ শামসুল কবিরসহ সেনাবাহিনীর একটি দল অংশগ্রহণ করে।এ সময় গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয় নিষিদ্ধ মাদক ট্যাপেন্টাডল ২৭ পিস, তামাক পাতা, গাঁজা, সেবনে ব্যবহৃত কল্কি, গ্যাস লাইট, দুটি বাটন মোবাইল এবং দুটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সোনাহার বালা পাড়া এলাকার মৃত সমেজ সরকারের ছেলে মোঃ রাকিবুল ইসলাম (৩৬), সোনাহার মাঝিয়ালী পাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে মোঃ মজনু ইসলাম (২৬),সোনাহার মাঝিয়ালী পাড়া এলাকার মোঃ আব্দুল সাত্তারের ছেলে মোঃ আল-আমিন (৩২), সোনাহার মনির পাড়া এলাকার মৃত হুসেন আলীর ছেলে মোঃ আঃ আজিজ (৪০),সোনাহার জেলে পাড়া এলাকার মোঃ আলমগীরের ছেলে মোঃ মনির ইসলাম (১৯)।গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সংক্রান্ত আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের আদালতে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে টাঙ্গন নদীতে সাগুনী মৎস অভয়াশ্রম ঘোষনা

ঘোড়াঘাটে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন

পঞ্চগড়ে রাস্তার ১৫টি গাছ কর্তন, জব্দ মাত্র ৫টি, তদন্তের আশ্বাস ইউএনও’র

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

শালডাঙ্গায় বিল ভাঙন: দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

সৌদি আরবে পাঠানোর নামে ৪ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অবস্থান ভুক্তভোগীর

দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

পঞ্চগড়ে ব্রজপাতে যুবকের মৃত্যু, 

কোরবানীর বর্জ্য পীরগঞ্জে ঐতিহাসিক গোরস্থানটি ময়লার ভাগাড়ে পরিণত

১০

দেবীগঞ্জে মামি-ভাগ্নি নির্যাতন মামলায় বিশ্বজিৎসহ ৭ জন আসামি ।

১১

ঘরে ঘরে শহীদ জিয়ার আদর্শ পৌঁছে দিয়ে জনকল্যাণমুখী বিএনপি গড়তে চাই — ফরহাদ হোসেন আজাদ এমপি,মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় ।

১২

দেবীগঞ্জে বিদেশি মদের বড় চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৩

দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক আয়োজন

১৪

যদিও আমার মন, আমার প্রাণ, আমার দিল, আমার আত্মা, আমার অস্তিত্ব সবকিছু পড়ে থাকে দেবীগঞ্জ ও বোদার মানুষের সাথে।

১৫

দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

১৬

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ছাগল ও শিক্ষা উপকরণ বিতরন

১৭

মামলা না করার আশ্বাসে টাকা নেওয়ার পরও মামলা, ডিএসবি সদস্য ক্লোজডের অভিযোগ

১৮

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এনজিওকর্মীর

১৯

অবশেষে সামনে এলো শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানার অতীত ও রাজনৈতিক পরিচয়

২০