প্রকাশ প্রতিদিন
৯ জুন ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে রাস্তার ১৫টি গাছ কর্তন, জব্দ মাত্র ৫টি, তদন্তের আশ্বাস ইউএনও’র

বোদা উপজেলা প্রতিনিধি ।

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের দক্ষিণ বলরামপুরে এক ব্যক্তি রাস্তার পাশের কমপক্ষে ১৫টি গাছ কর্তন করেছেন। অভিযোগ পাওয়ার পর স্থানীয় ভূমি অফিসের তহসিলদার ঘটনাস্থলে গিয়ে মাত্র ৫টি ছোট গাছ জব্দ করেন, অথচ কর্তনের সব আলামত সেখানে বিদ্যমান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার (৮ জুন) অভিযোগের ভিত্তিতে বলরামপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার হাসিবুল ইসলাম সার্ভেয়ারসহ দক্ষিণ বলরামপুরে যান। সেখান থেকে তিনি ৫ টি ছোটো গাছ জব্দ করেন এবং সেগুলো ইউনিয়ন পরিষদে নিয়ে যান। তবে আজ মঙ্গলবার (৯ জুন) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ওই স্থানে মোট ১৫ টি গাছ কর্তন করা হয়েছে। কর্তিত গাছের চিহ্ন স্পষ্টভাবে বিদ্যমান রয়েছে। বলরামপুর ইউনিয়ন পরিষদে গিয়ে আরও দেখা যায়, জব্দকৃত গাছের সংখ্যা মাত্র ৫ টি। বাকি ১০টি গাছের কী হলো, তার কোনো হদিস নেই। এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সামাউন হক বলেন, “আমি ওই ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে মাত্র ৫টি গাছ রিসিভ করেছি। এর বাইরে আমি কিছু জানি না।” এবিষয়ে জানতে বলরামপুর ইউনিয়ন ভূমি অফিসের তহসিলদার হাসিবুল ইসলামকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। অন্যদিকে, আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপা মনি দেবী বলেন, “১৫ টি গাছ কর্তন ও ৫টি গাছ জব্দের বিষয়টি আপনার কাছেই প্রথম শুনলাম। যদি এমনটি ঘটে থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে টাঙ্গন নদীতে সাগুনী মৎস অভয়াশ্রম ঘোষনা

ঘোড়াঘাটে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন

পঞ্চগড়ে রাস্তার ১৫টি গাছ কর্তন, জব্দ মাত্র ৫টি, তদন্তের আশ্বাস ইউএনও’র

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

শালডাঙ্গায় বিল ভাঙন: দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

সৌদি আরবে পাঠানোর নামে ৪ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অবস্থান ভুক্তভোগীর

দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

পঞ্চগড়ে ব্রজপাতে যুবকের মৃত্যু, 

কোরবানীর বর্জ্য পীরগঞ্জে ঐতিহাসিক গোরস্থানটি ময়লার ভাগাড়ে পরিণত

১০

দেবীগঞ্জে মামি-ভাগ্নি নির্যাতন মামলায় বিশ্বজিৎসহ ৭ জন আসামি ।

১১

ঘরে ঘরে শহীদ জিয়ার আদর্শ পৌঁছে দিয়ে জনকল্যাণমুখী বিএনপি গড়তে চাই — ফরহাদ হোসেন আজাদ এমপি,মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় ।

১২

দেবীগঞ্জে বিদেশি মদের বড় চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৩

দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক আয়োজন

১৪

যদিও আমার মন, আমার প্রাণ, আমার দিল, আমার আত্মা, আমার অস্তিত্ব সবকিছু পড়ে থাকে দেবীগঞ্জ ও বোদার মানুষের সাথে।

১৫

দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

১৬

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ছাগল ও শিক্ষা উপকরণ বিতরন

১৭

মামলা না করার আশ্বাসে টাকা নেওয়ার পরও মামলা, ডিএসবি সদস্য ক্লোজডের অভিযোগ

১৮

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এনজিওকর্মীর

১৯

অবশেষে সামনে এলো শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানার অতীত ও রাজনৈতিক পরিচয়

২০