প্রকাশ প্রতিদিন
২৬ মে ২০২৬, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক আয়োজন

নিজস্ব প্রতিবেদক: আতাউর রহমান

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জে ১১ দলীয় জোটের উদ্যোগে ঈদ শুভেচ্ছা বিনিময়, আলোচনা সভা এবং ১৪৭টি গরিব, দুঃখী, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। মানবিক এই আয়োজনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

মঙ্গলবার (২৬ মে ২০২৬) বিকাল ৫টায় দেবীগঞ্জ উপজেলা হলরুমে এ আলোচনা সভা ও মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত সহায়তা অসহায় মানুষের মাঝে তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য ও জাগপার ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন,ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন মোবাশ্বের রাসেদী, সাধারণ সম্পাদক, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) দেবীগঞ্জ উপজেলা শাখা। সভাপতির বক্তব্যে তিনি বলেন,১১ দলীয় জোট সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এই ক্ষুদ্র উদ্যোগ গ্রহণ করা হয়েছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসেদ প্রধান, সহ-সভাপতি কেন্দ্রীয় কমিটি; আলহাজ্ব সফিউল্লাহ সুফি, কর্ম পরিষদ শাখা বোদা-পঞ্চগড়; আবুল বাশার বসুনিয়া, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পঞ্চগড় জেলা শাখা; এবং বেলাল হোসেন, সভাপতি বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবীগঞ্জ উপজেলা শাখা।

এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেবীগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়ক মাসুদ পারভেজ এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) পঞ্চগড় জেলা শাখার সদস্য সচিব ও কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মোমিন ইসলাম সরকার।বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবতা। রাজনৈতিক ভিন্নতা থাকলেও মানবিক কাজে সবাইকে একসাথে এগিয়ে আসার আহ্বান জানান তারা।অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ১৪৭টি অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার ও মানবিক সহায়তা বিতরণ করেন। সহায়তা পেয়ে অনেক অসহায় পরিবার সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।স্থানীয়দের মতে, ঈদকে সামনে রেখে ১১ দলীয় জোটের এমন ব্যতিক্রমী মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে বিদেশি মদের বড় চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক আয়োজন

যদিও আমার মন, আমার প্রাণ, আমার দিল, আমার আত্মা, আমার অস্তিত্ব সবকিছু পড়ে থাকে দেবীগঞ্জ ও বোদার মানুষের সাথে।

দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ছাগল ও শিক্ষা উপকরণ বিতরন

মামলা না করার আশ্বাসে টাকা নেওয়ার পরও মামলা, ডিএসবি সদস্য ক্লোজডের অভিযোগ

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এনজিওকর্মীর

অবশেষে সামনে এলো শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানার অতীত ও রাজনৈতিক পরিচয়

আলিম মাদ্রাসার ছাত্রকে জোরপূর্বক বিয়ে মেয়ের বাড়ি থেকে নিখোঁজ,থানায় লিখিত অভিযোগ

সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘পরীক্ষার ফি’ আদায় । ‎

১০

ঘোড়াঘাটে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল  সংগ্রহের উদ্বোধন

১১

শিশু রামিসা হত্যার প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত

১২

পীরগঞ্জে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর খামরিদের মাঝে দানাদার খাদ্য ও উপকরণ বিতরণ

১৩

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পঞ্চগড়ে মিথ্যা মামলার প্রতিবাদে মাওলানা আরাফাতের সংবাদ সম্মেলন

১৫

বরগুনা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১৬

দেবীগঞ্জে কৃষি সমৃদ্ধি “পার্টনার কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত ‎

১৭

দেবীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ-২০২৬ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৮

পঞ্চগড়ে সড়ক সংস্কারের কাজে বিটুমিন গলাতে ব্যবহার হচ্ছে ক্ষতিকারক প্লাস্টিক বর্জ্য,

১৯

আটোয়ারীতে ভূমিসেবা মেলা উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

২০