যদিও আমার মন আমার, প্রাণ আমার, দিল আমার আত্মা আমার অস্তিত্ব সবকিছু পড়ে থাকে দেবিগঞ্জ ও বোদার মানুষের সাথে।
নিজেস্ব প্রতিবেদক আতাউর রহমান ।
পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভায় দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দেবীগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ মাঠে এ সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,ঈদের আনন্দ সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকার অসহায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে। মানবিক বাংলাদেশ গড়তে সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মোঃ তোবারক হ্যাপি, সাংগঠনিক সম্পাদক ও ১নং চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল।অনুষ্ঠানে দেবীগঞ্জ পৌরসভার ১ হাজার ৪১৮টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন