নিজস্ব প্রতিবাদে আতাউর রহমান।
আজ ২১ মে ২০২৬ সকাল ১১ ঘটিকায় পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা হল রুমে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন দেবীগঞ্জের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন জিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ূন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) বাবুল রায়, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ।

এছাড়াও সভায় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, বিভিন্ন পরিবহনের মালিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতি নিয়ন্ত্রণ, ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
মন্তব্য করুন