প্রকাশ প্রতিদিন
১৯ মে ২০২৬, ৫:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে সড়ক সংস্কারের কাজে বিটুমিন গলাতে ব্যবহার হচ্ছে ক্ষতিকারক প্লাস্টিক বর্জ্য,

মোছাঃ আছমা আক্তার আখি পঞ্চগড় জেলা প্রতিনিধি,

পঞ্চগড় সড়ক সংস্কারের কাজে বিটুমিন গলাতে প্লাস্টিক বর্জ্য ব্যবহারের মারাত্মক পরিবেশ দূষণের অভিযোগ ওঠে এপিক ব্রিডার ঠিকাদারি প্রতিষ্ঠান ও স্থানীয় দেখাশোনার দায়িত্বে থাকা মাথা মিস্ত্রির উপর। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো বিটুমিন গলাতে জ্বালানি সাশ্রয়ী উপায় হিসেবে গার্মেন্টস ঝুট, পরিত্যক্ত চামড়া, টায়ার, প্লাষ্টিকের বোতল ও প্লাস্টিক বর্জ্য সরাসরি আগুনে পুড়িয়ে ব্যবহার করছে। এর ফলে এলাকায় তীব্র বিষাক্ত কালো ধোঁয়া ও উৎকট দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে স্থানীয় মানুষের শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া ও স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে। খোলা আকাশে এভাবে প্লাস্টিক টায়ার ও চামড়া পোড়ানোর ফলে ডাইঅক্সিন ও ফিউরানের মতো মারাত্মক বিষাক্ত গ্যাস পরিবেশে মিশছে, যা শুধু মানুষের জন্য নয়, বরং স্থানীয় গাছপালা ও মাটির জন্যও চরম ক্ষতিকর। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী আবাসিক বা খোলা স্থানে এ প্লাস্টিকের বর্জ্য পুড়িয়ে পরিবেশ দূষণ করা দণ্ডনীয় অপরাধ। জ্বালানি হিসেবে প্লাস্টিক পোড়ানো সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। বিটুমিন গলাতে গিয়ে খোলা অবস্থায় প্লাস্টিক বা গার্মেন্টস বর্জ্য পোড়ানো দণ্ডনীয় অপরাধ এবং এটি জনস্বাস্থ্যের জন্য সরাসরি হুমকি। এ বিষয়ে পঞ্চগড় সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, (সওজ) মোঃ মোতাহার আলী বলেন তেতুলিয়া উপজেলার দেবনগর, ময়নাগুড়ি,ডাংগাপারা, এলাকায় সড়ক বিভাগের ১৯০০শ মিটার কাজ যা প্রায় ৩০ লক্ষ টাকার বরাদ্দে সড়ক পূনরায় মেরামত ও সীল কোড এর কাজ চলছে। কাজ করছেন ঢাকার এপিক ব্রিডার নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্লাস্টিকের বর্জ্য পোড়ানোর বিষয়টি জানতে চাইলে তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানান, স্থানীয়ভাবে যে জ্বালানি এভেলেবেল পাওয়া যায়, ঠিকাদার ও মিস্ত্রীরা সেগুলি ব্যবহার করে। প্লাস্টিকের বর্জ্য ক্ষেতে-খামারে পড়ে থাকতো সেটা তারা জ্বালিয়ে ফেলছে এটা একটা ভালো দিক। এই বিষয়ে স্থানীয় প্রশাসন বা পরিবেশ অধিদপ্তরের কঠোর নজরদারির অভাবকেই পরিবেশবাদীরা দায়ী করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলাহাটিতে নেশাখোরদের নিরাপদ অভয়স্থল, ঝুঁকিতে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন

রামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে দাঁড়াল বিআরটিএ বরগুনায় ৪৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

১০

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

১১

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

১২

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১৩

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১৪

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৬

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৭

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৮

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৯

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

২০