প্রকাশ প্রতিদিন
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ১০ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নে মাদক সেবনের দায়ে এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে এলাকাবাসীর সহযোগিতায় দেবীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন জিয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই যুবককে দণ্ড প্রদান করেন।

গ্রেপ্তারকৃত যুবক দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন নগর ভাউলাগঞ্জ এলাকার মোঃ শহিদুল ইসলামের ছেলে রাজন (২৪)। অবৈধ মাদকদ্রব্য মেথামফেটামিন সেবনের দায়ে তাকে গ্রেফতার করা হয়।

মাদক সেবনের ফলে জনমনে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী জানান, মাদক সেবনের অভিযোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমাণ আদালতে ওই আসামিকে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। আগামীকাল তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে টাঙ্গন নদীতে সাগুনী মৎস অভয়াশ্রম ঘোষনা

ঘোড়াঘাটে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন

পঞ্চগড়ে রাস্তার ১৫টি গাছ কর্তন, জব্দ মাত্র ৫টি, তদন্তের আশ্বাস ইউএনও’র

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

শালডাঙ্গায় বিল ভাঙন: দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

সৌদি আরবে পাঠানোর নামে ৪ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অবস্থান ভুক্তভোগীর

দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

পঞ্চগড়ে ব্রজপাতে যুবকের মৃত্যু, 

কোরবানীর বর্জ্য পীরগঞ্জে ঐতিহাসিক গোরস্থানটি ময়লার ভাগাড়ে পরিণত

১০

দেবীগঞ্জে মামি-ভাগ্নি নির্যাতন মামলায় বিশ্বজিৎসহ ৭ জন আসামি ।

১১

ঘরে ঘরে শহীদ জিয়ার আদর্শ পৌঁছে দিয়ে জনকল্যাণমুখী বিএনপি গড়তে চাই — ফরহাদ হোসেন আজাদ এমপি,মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় ।

১২

দেবীগঞ্জে বিদেশি মদের বড় চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৩

দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক আয়োজন

১৪

যদিও আমার মন, আমার প্রাণ, আমার দিল, আমার আত্মা, আমার অস্তিত্ব সবকিছু পড়ে থাকে দেবীগঞ্জ ও বোদার মানুষের সাথে।

১৫

দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

১৬

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ছাগল ও শিক্ষা উপকরণ বিতরন

১৭

মামলা না করার আশ্বাসে টাকা নেওয়ার পরও মামলা, ডিএসবি সদস্য ক্লোজডের অভিযোগ

১৮

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এনজিওকর্মীর

১৯

অবশেষে সামনে এলো শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানার অতীত ও রাজনৈতিক পরিচয়

২০