প্রকাশ প্রতিদিন
৯ জুন ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন

আতাউর রহমান  দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়ন পরিষদে মঙ্গলবার (০৯ জুন ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহার সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণ এবং মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, সাইবার বুলিংসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোসা. শুকরিয়া পারভীন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাবু পরেশ চন্দ্র রায়, চেয়ারম্যান দেবীডুবা ইউনিয়ন পরিষদ দেবীগঞ্জ পঞ্চগড়,,

উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক দেবীগঞ্জ পঞ্চগড়,
আবদুল্লাহ বিন জিয়া উপজেলা সহকারী ভৃমি কর্মকর্তা দেবীগঞ্জ পঞ্চগড়, নাঈম মোর্শেদ উপজেলা কৃষি অফিসার দেবীগঞ্জ পঞ্চগড়,, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও বাবুল চন্দ্র রায় দেবীগঞ্জ পঞ্চগড়,, আব্দুল গনি বসুনিয়া সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেবীগঞ্জ উপজেলা শাখা দেবীগঞ্জ পঞ্চগড়,,

আলোচনা সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ সকল সামাজিক অপরাধ নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সামাজিক অবক্ষয় রোধে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে উপস্থিত জনসাধারণকে অবহিত করেন।

এসময় উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারীরা সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধমুক্ত, নিরাপদ ও উন্নত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে টাঙ্গন নদীতে সাগুনী মৎস অভয়াশ্রম ঘোষনা

ঘোড়াঘাটে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন

পঞ্চগড়ে রাস্তার ১৫টি গাছ কর্তন, জব্দ মাত্র ৫টি, তদন্তের আশ্বাস ইউএনও’র

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

শালডাঙ্গায় বিল ভাঙন: দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

সৌদি আরবে পাঠানোর নামে ৪ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অবস্থান ভুক্তভোগীর

দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

পঞ্চগড়ে ব্রজপাতে যুবকের মৃত্যু, 

কোরবানীর বর্জ্য পীরগঞ্জে ঐতিহাসিক গোরস্থানটি ময়লার ভাগাড়ে পরিণত

১০

দেবীগঞ্জে মামি-ভাগ্নি নির্যাতন মামলায় বিশ্বজিৎসহ ৭ জন আসামি ।

১১

ঘরে ঘরে শহীদ জিয়ার আদর্শ পৌঁছে দিয়ে জনকল্যাণমুখী বিএনপি গড়তে চাই — ফরহাদ হোসেন আজাদ এমপি,মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় ।

১২

দেবীগঞ্জে বিদেশি মদের বড় চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৩

দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক আয়োজন

১৪

যদিও আমার মন, আমার প্রাণ, আমার দিল, আমার আত্মা, আমার অস্তিত্ব সবকিছু পড়ে থাকে দেবীগঞ্জ ও বোদার মানুষের সাথে।

১৫

দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

১৬

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ছাগল ও শিক্ষা উপকরণ বিতরন

১৭

মামলা না করার আশ্বাসে টাকা নেওয়ার পরও মামলা, ডিএসবি সদস্য ক্লোজডের অভিযোগ

১৮

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এনজিওকর্মীর

১৯

অবশেষে সামনে এলো শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানার অতীত ও রাজনৈতিক পরিচয়

২০