প্রকাশ প্রতিদিন
৯ জুন ২০২৬, ২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শালডাঙ্গায় বিল ভাঙন: দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আতাউর রহমান দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার  শালডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কালুপীর ভাঙ্গার পাড় বিলে অতিরিক্ত মাছ চাষের কারণে বিলের পাড় (বাঁধ) ভেঙে আশপাশের বসতবাড়ি ও কবরস্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিলে বাণিজ্যিকভাবে মাছ চাষ পরিচালিত হয়ে আসছে। মাছ চাষের সুবিধার্থে অতিরিক্ত পানি ধারণ এবং বিভিন্ন স্থানে খনন কার্যক্রম পরিচালনার ফলে বিলের পাড় দুর্বল হয়ে পড়ে। সম্প্রতি টানা বৃষ্টিপাত ও পানির চাপ বৃদ্ধি পাওয়ায় বিলের কয়েকটি অংশ ভেঙে যায়।

‎এতে বিলসংলগ্ন একাধিক বসতবাড়ি ঝুঁকির মুখে পড়েছে। পাশাপাশি এলাকার কেন্দ্রীয় কবরস্থানের একটি অংশেও ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে বর্ষা মৌসুমে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।

‎এলাকাবাসী জানান, বিলের পাড় সংস্কার ও ভাঙন প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করা না হলে বসতবাড়ি, কৃষিজমি, কবরস্থান এবং ধর্মীয় স্থাপনাগুলো হুমকির মুখে পড়বে। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

‎ বিলের দায়িত্বে থাকা নুর  আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিলের দক্ষিণ পাশ ভাঙনের বিষয়টি আমরা জানি। তবে আমি একা নই, আমার সঙ্গে আরও প্রায় ৫০ জন মালিক রয়েছেন। তাদের সঙ্গে আলোচনা করে কী ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয়ে পরে জানানো হবে।

শালডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে এ বিল নিয়ে বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রতি বর্ষা মৌসুমে বিলের দক্ষিণ প্রান্ত ভেঙে অনেক জমি বিলের গর্ভে বিলীন হয়ে যায়। আসন্ন বর্ষায় কেন্দ্রীয় কবরস্থান, মসজিদ ও বসতবাড়ি আরও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। বিলের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি, তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।স্থানীয়দের দাবি, সম্ভাব্য বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১০

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১১

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১২

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৩

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৪

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৫

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৬

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

১৭

অলিম্পিকের সঙ্গী পিথিয়ান গেমস: পঞ্চগড়ে জয়ী লাল দল

১৮

বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৯

ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

২০