প্রকাশ প্রতিদিন
২২ জুন ২০২৬, ৩:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসি গড়েয়া উপশাখার উদ্যোগে ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল লেনদেনের প্রসার, আধুনিক ব্যাংকিং সেবার সম্প্রসারণ এবং সাধারণ মানুষের মধ্যে নগদবিহীন আর্থিক কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার (২২ জুন) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া বাজারে আয়োজিত এ ক্যাম্পেইনে ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, শিক্ষাবিদ, স্থানীয় ধয়, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি ঠাকুরগাঁও শাখার উপ-মহাব্যবস্থাপক আব্দুর রাজ্জাক। আরো উপস্থিত ছিলেন গড়েয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান এবং ১৩নং গড়েয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম (রেদো শাহ)। ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসি গড়েয়া উপশাখার প্রিন্সিপাল অফিসার ও ব্যবস্থাপক এরশাদ আলী। বক্তারা বলেন, বর্তমান বিশ্ব দ্রুত ডিজিটাল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশও সেই ধারার সঙ্গে তাল মিলিয়ে নগদ অর্থের ব্যবহার কমিয়ে প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে। ক্যাশলেস লেনদেনের মাধ্যমে অর্থ লেনদেন আরও সহজ, দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ হয়। একই সঙ্গে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি জাল নোটের ঝুঁকি এবং নগদ অর্থ বহনের নিরাপত্তাজনিত সমস্যাও অনেকাংশে কমে আসে। তারা আরও বলেন, সরকারের স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্য অর্জনে ক্যাশলেস অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ক্ষেত্রে ব্যাংকগুলোকে সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক ডিজিটাল সেবা পৌঁছে দিতে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। পূবালী ব্যাংক ইতোমধ্যে মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কিউআর কোডভিত্তিক পেমেন্ট এবং বিভিন্ন ডিজিটাল সেবার মাধ্যমে গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধা প্রদান করে আসছে। ক্যাম্পেইন চলাকালে ব্যবসায়ী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মাঝে ক্যাশলেস লেনদেনের বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়। পাশাপাশি ডিজিটাল ব্যাংকিং সেবা গ্রহণের পদ্ধতি, নিরাপদ অনলাইন লেনদেন এবং আধুনিক আর্থিক প্রযুক্তির ব্যবহার সম্পর্কেও সচেতনতামূলক প্রচার চালানো হয়। এ সময়  পূবালী ব্যাংক ঠাকুরগাঁওয়ের বিভিন্ন  শাখার ব্যবস্থাপক  এবং গড়েয়ার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক  এবং কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা ক্যাশলেস লেনদেন ব্যবস্থাকে আরও জনপ্রিয় করতে এমন উদ্যোগ নিয়মিত আয়োজনের আহ্বান জানান। অনুষ্ঠানের শেষে বক্তারা দেশের অর্থনৈতিক অগ্রগতি ও প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থার বিকাশে সকলকে ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হওয়ার আহ্বান জানান এবং ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১০

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১১

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১২

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৩

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৪

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৫

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৬

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

১৭

অলিম্পিকের সঙ্গী পিথিয়ান গেমস: পঞ্চগড়ে জয়ী লাল দল

১৮

বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৯

ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

২০