প্রকাশ প্রতিদিন
২৯ জানুয়ারী ২০২৬, ৯:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে চার বছরের শিশুকে ধর্ষণের চেষ্টার: অভিযোগে ৫০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে মামলা

লালন সরকার, দেবীগঞ্জ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় চার বছরের এক শিশু (ছদ্মনাম) লাইজু কে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৫০ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে থানায় মামলা।

ঘটনাটি ঘটেছে উপজেলার দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ী মাস্টারপাড়া এলাকায়। ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ একই এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে, মোঃ সিরাজুল ইসলাম ওরফে আইজুল (৫০)।

এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ জানুয়ারি সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে ভিকটিম শিশুটি তার নানির বাড়িতে অবস্থান করছিল। অভিযুক্ত আইজুল শিশুটিকে অসৎ উদ্দেশ্যে পিঠে নিয়ে বাড়ি থেকে কিছু দূরে রাস্তার মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। অভিযুক্ত ব্যক্তি ভিকটিমের দূর সম্পর্কের আত্মীয় এবং প্রতিবেশী নানা বলে জানা গেছে।

এ ঘটনায় ভিকটিমের নানি মোছাঃ রেহানা আক্তার (৪৫) ২৮ জানুয়ারি দুপুরে বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন, এজাহার সূত্রে গত ২৮ জানুয়ারি দুপুরে দেবীগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়।

বাদীর এজাহারে উল্লেখ করা হয়, প্রতিবেশী হওয়ায়, অভিযুক্ত বৃদ্ধ আইজুল বিভিন্ন সময় তাদের বাড়িতে যাতায়াত করতেন এবং শিশুটিকে আদর করতেন। এমনকি দোকান থেকে কিছু কিনে খাওয়াতেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। ভিকটিমের মা মোছাঃ রাশিদা আক্তার মুক্তা জীবিকার তাগিদে ঢাকায় বসবাস করেন।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হলে তারা আসামিকে গ্রেপ্তার এবং সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় শাস্তির দাবি করেন।

সারমিন আক্তার নামে এক গৃহবধূ বলেন, এই ধরনের অপরাধীদের প্রকাশ্য ফাঁসির দণ্ড দেওয়া উচিত।

এ বিষয়ে দেবীডুবা ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সুজন আলী বলেন, ঘটনাটি সম্পর্কে আমাকে ঘটনাস্থলে কেউ অবগত করেনি। তবে প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি যে এ ঘটনায় একটি মামলা হয়েছে। ঘটনা সত্য হলে সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া ও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী জানান, বাদীর এজাহার প্রাপ্ত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে টাঙ্গন নদীতে সাগুনী মৎস অভয়াশ্রম ঘোষনা

ঘোড়াঘাটে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন

পঞ্চগড়ে রাস্তার ১৫টি গাছ কর্তন, জব্দ মাত্র ৫টি, তদন্তের আশ্বাস ইউএনও’র

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

শালডাঙ্গায় বিল ভাঙন: দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

সৌদি আরবে পাঠানোর নামে ৪ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অবস্থান ভুক্তভোগীর

দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

পঞ্চগড়ে ব্রজপাতে যুবকের মৃত্যু, 

কোরবানীর বর্জ্য পীরগঞ্জে ঐতিহাসিক গোরস্থানটি ময়লার ভাগাড়ে পরিণত

১০

দেবীগঞ্জে মামি-ভাগ্নি নির্যাতন মামলায় বিশ্বজিৎসহ ৭ জন আসামি ।

১১

ঘরে ঘরে শহীদ জিয়ার আদর্শ পৌঁছে দিয়ে জনকল্যাণমুখী বিএনপি গড়তে চাই — ফরহাদ হোসেন আজাদ এমপি,মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় ।

১২

দেবীগঞ্জে বিদেশি মদের বড় চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৩

দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক আয়োজন

১৪

যদিও আমার মন, আমার প্রাণ, আমার দিল, আমার আত্মা, আমার অস্তিত্ব সবকিছু পড়ে থাকে দেবীগঞ্জ ও বোদার মানুষের সাথে।

১৫

দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

১৬

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ছাগল ও শিক্ষা উপকরণ বিতরন

১৭

মামলা না করার আশ্বাসে টাকা নেওয়ার পরও মামলা, ডিএসবি সদস্য ক্লোজডের অভিযোগ

১৮

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এনজিওকর্মীর

১৯

অবশেষে সামনে এলো শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানার অতীত ও রাজনৈতিক পরিচয়

২০