প্রকাশ প্রতিদিন
২৫ মে ২০২৬, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক আতাউর রহমান 
পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ, গরিব ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। মানবিক এই সহায়তা কার্যক্রমের আয়োজন করে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন।

সোমবার সকালে দেবীগঞ্জ উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুজ কুমার বসাক।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক, দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপি, সাংগঠনিক সম্পাদক ও ১নং চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৮২টি পরিবারের মাঝে জনপ্রতি ২০ কেজি করে চাল এবং ৩ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। ঈদকে সামনে রেখে এই সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আলহাজ ফরহাদ হোসেন আজাদ এমপি বলেন,সরকার সবসময় অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ যেন সবাই সমানভাবে ভাগাভাগি করে নিতে পারে, সে লক্ষ্যেই এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।সভাপতির বক্তব্যে ইউএনও সবুজ কুমার বসাক বলেন,দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলা প্রশাসন সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে বিদেশি মদের বড় চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক আয়োজন

যদিও আমার মন, আমার প্রাণ, আমার দিল, আমার আত্মা, আমার অস্তিত্ব সবকিছু পড়ে থাকে দেবীগঞ্জ ও বোদার মানুষের সাথে।

দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ছাগল ও শিক্ষা উপকরণ বিতরন

মামলা না করার আশ্বাসে টাকা নেওয়ার পরও মামলা, ডিএসবি সদস্য ক্লোজডের অভিযোগ

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এনজিওকর্মীর

অবশেষে সামনে এলো শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানার অতীত ও রাজনৈতিক পরিচয়

আলিম মাদ্রাসার ছাত্রকে জোরপূর্বক বিয়ে মেয়ের বাড়ি থেকে নিখোঁজ,থানায় লিখিত অভিযোগ

সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘পরীক্ষার ফি’ আদায় । ‎

১০

ঘোড়াঘাটে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল  সংগ্রহের উদ্বোধন

১১

শিশু রামিসা হত্যার প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত

১২

পীরগঞ্জে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর খামরিদের মাঝে দানাদার খাদ্য ও উপকরণ বিতরণ

১৩

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১৪

পঞ্চগড়ে মিথ্যা মামলার প্রতিবাদে মাওলানা আরাফাতের সংবাদ সম্মেলন

১৫

বরগুনা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১৬

দেবীগঞ্জে কৃষি সমৃদ্ধি “পার্টনার কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত ‎

১৭

দেবীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ-২০২৬ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৮

পঞ্চগড়ে সড়ক সংস্কারের কাজে বিটুমিন গলাতে ব্যবহার হচ্ছে ক্ষতিকারক প্লাস্টিক বর্জ্য,

১৯

আটোয়ারীতে ভূমিসেবা মেলা উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

২০