প্রকাশ প্রতিদিন
২৩ ফেব্রুয়ারী ২০২৬, ৮:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জ পৌর নির্বাচনে চমক, মেয়র প্রার্থী হচ্ছেন প্রাক্তন কাউন্সিলর

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভাকে ঘিরে আগাম নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। আগামী পৌরসভা নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা ইতোমধ্যেই শুরু হয়েছে।

গত ২০ সেপ্টেম্বর ২০২১ সালে অনুষ্ঠিত দেবীগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ডালিম মার্কা প্রতিক নিয়ে ৬৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন মোঃ আলতাফ হোসেন। পরবর্তীতে তিনি প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

সম্ভাব্য আসন্ন ২০২৬ সালের পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক এই কাউন্সিলর। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তার সম্ভাব্য প্রার্থিতা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সাধারণ ভোটারদের সমর্থন পেলে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দেবীগঞ্জ পৌরসভা নতুন বন্দর ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মনোয়ার হোসেনর ছেলে মোঃ আলতাফ হোসেন একজন কৃষক থেকে বর্তমানে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও সমাজসেবী হিসেবে পরিচিত। স্থানীয়দের কাছে তিনি আশার প্রতীক হয়ে উঠেছেন। নিয়মিতভাবে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আসছেন।

এলাকাবাসী তার কাছ থেকে নানা ধরনের সেবা পেয়ে থাকেন এবং তাকে যথেষ্ট সম্মান করেন। তাদের ভাষ্য, তিনি মেয়র নির্বাচিত হলে পৌরসভার উন্নয়নের পাশাপাশি এলাকার সার্বিক ও কাঠামোগত পরিবর্তন সম্ভব হবে-সূচনা হবে নতুন দিগন্তের।

এদিকে পৌর নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।

এ বিষয়ে আলতাফ হোসেন বলেন, দেবীগঞ্জ পৌর এলাকার সচেতন মহল ও নিজ এলাকার বাসিন্দাদের সমর্থন পেলে তিনি আগামী পৌর নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ করবেন।

সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে পোস্টের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিতে শুরু করেছেন। সব মিলিয়ে দেবীগঞ্জ পৌরসভায় আগাম নির্বাচনী আবহ তৈরি হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে মামি-ভাগ্নি নির্যাতন মামলায় বিশ্বজিৎসহ ৭ জন আসামি ।

ঘরে ঘরে শহীদ জিয়ার আদর্শ পৌঁছে দিয়ে জনকল্যাণমুখী বিএনপি গড়তে চাই — ফরহাদ হোসেন আজাদ এমপি,মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় ।

দেবীগঞ্জে বিদেশি মদের বড় চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক আয়োজন

যদিও আমার মন, আমার প্রাণ, আমার দিল, আমার আত্মা, আমার অস্তিত্ব সবকিছু পড়ে থাকে দেবীগঞ্জ ও বোদার মানুষের সাথে।

দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ছাগল ও শিক্ষা উপকরণ বিতরন

মামলা না করার আশ্বাসে টাকা নেওয়ার পরও মামলা, ডিএসবি সদস্য ক্লোজডের অভিযোগ

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এনজিওকর্মীর

অবশেষে সামনে এলো শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানার অতীত ও রাজনৈতিক পরিচয়

১০

আলিম মাদ্রাসার ছাত্রকে জোরপূর্বক বিয়ে মেয়ের বাড়ি থেকে নিখোঁজ,থানায় লিখিত অভিযোগ

১১

সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেবীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে ‘পরীক্ষার ফি’ আদায় । ‎

১২

ঘোড়াঘাটে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল  সংগ্রহের উদ্বোধন

১৩

শিশু রামিসা হত্যার প্রতিবাদে বালিয়াডাঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত

১৪

পীরগঞ্জে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর খামরিদের মাঝে দানাদার খাদ্য ও উপকরণ বিতরণ

১৫

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১৬

পঞ্চগড়ে মিথ্যা মামলার প্রতিবাদে মাওলানা আরাফাতের সংবাদ সম্মেলন

১৭

বরগুনা সদরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

১৮

দেবীগঞ্জে কৃষি সমৃদ্ধি “পার্টনার কংগ্রেস ২০২৬” অনুষ্ঠিত ‎

১৯

দেবীগঞ্জে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহ-২০২৬ কার্যক্রমের শুভ উদ্বোধন

২০