প্রকাশ প্রতিদিন
২৩ মে ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আলিম মাদ্রাসার ছাত্রকে জোরপূর্বক বিয়ে মেয়ের বাড়ি থেকে নিখোঁজ,থানায় লিখিত অভিযোগ

‎আতাউর রহমারন দেবীগঞ্জ ।
‎পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় এক মাদ্রাসা র ছাত্রকে জোরপূর্বক বিয়ে দেওয়ার পর নিখোঁজ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রের বাবা মোঃ হামিদুল ইসলাম।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কলেজপাড়া এলাকার বাসিন্দা মোঃ হামিদুল ইসলামের ছেলে মারুফ হোসেন (১৮) ঠাকুরগাঁও খোসবাজার আলিম মাদ্রাসার আলিম বিভাগের শিক্ষার্থী। লেখাপড়ার পাশাপাশি তিনি বিদ্যুতের কাজও জানতেন।গত ৯ মে বিকেলে মারুফের বন্ধু আল আমিন তাকে বাড়িতে ইলেকট্রিক কাজ করার কথা বলে ডেকে নেয়। পরে মারুফ তার বন্ধু মুরাদ হোসেনকে সঙ্গে নিয়ে অভিযুক্ত হাসেম আলীর বাড়িতে যায় এবং সেখানে বিদ্যুতের কাজ করে। অভিযোগে বলা হয়, রাত গভীর হলে অভিযুক্তরা মারুফ ও তার বন্ধুকে বাড়ি থেকে বের হতে দেয়নি এবং তাদের মোবাইল ফোন কেড়ে নেয়।
‎পরবর্তীতে হাসেম আলীর নাবালিকা কন্যার সঙ্গে মারুফের বিয়ের প্রস্তাব দেওয়া হয়। মারুফ বিয়েতে রাজি না হলে তাকে চাপ প্রয়োগ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরদিন ১০ মে সকালে অজ্ঞাতনামা কাজী এনে মারুফের কাছ থেকে জোরপূর্বক নিকাহনামা ও তিনটি ১০০ টাকার ফাঁকা নন-জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলেও অভিযোগে দাবি করা হয়েছে।এদিকে মারুফের বন্ধু মুরাদকে ছেড়ে দেওয়া হলেও মারুফকে আটক রাখা হয় বলে অভিযোগ করেন তার বাবা। পরে বিভিন্ন মাধ্যমে আপোষ-মীমাংসার প্রস্তাব এলেও তিনি তা প্রত্যাখ্যান করেন।‎অভিযোগে আরও বলা হয়, গত ২০ মে রাতে তারা জানতে পারেন হাসেম আলীর মেয়ে বাড়িতে থাকলেও মারুফ সেখানে নেই। পরদিন কয়েকজন সাক্ষী নিয়ে খোঁজ নিতে গেলে মারুফকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।‎ভুক্তভোগীর পরিবারের দাবি, মারুফকে পরিকল্পিতভাবে অজ্ঞাত স্থানে আটক করে রাখা হয়েছে। এ ঘটনায় তারা দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। অফিসার ইনচার্জ সেলিম মালিক বলেন অভিযোগ পেয়েছি তদন্ত চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলাহাটিতে নেশাখোরদের নিরাপদ অভয়স্থল, ঝুঁকিতে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন

রামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে দাঁড়াল বিআরটিএ বরগুনায় ৪৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

১০

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

১১

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

১২

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১৩

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১৪

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৬

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৭

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৮

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৯

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

২০