প্রকাশ প্রতিদিন
২ ফেব্রুয়ারী ২০২৬, ৭:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে স্ত্রীর প্রসবযন্ত্রণার খবর পেয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় স্বামীর মৃত্যু

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে গর্ভবতী স্ত্রীর প্রসবযন্ত্রণার খবর পেয়ে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগতির ট্রাকের চাপায় শ্রী সমেশ চন্দ্র রায় (৩৮) নামে এক মেডিকেল টেকনোলজিস্ট নিহত হয়েছেন।

রোববার (১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে দেবীগঞ্জ-পঞ্চগড় মহাসড়কের পাকড়ীতলা মদিনা কোল্ড স্টোরেজের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সমেশ চন্দ্র রায় দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের কাটনহারী আরাজী এলাকার বাসিন্দা। তিনি হরি কিশোর বর্মনের ছেলে এবং দেবীগঞ্জ পৌর শহরের ‘মায়ের হাসি ডায়াগনস্টিক অ্যান্ড হেলথ সেন্টারে’ মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার রাতেও কাজ শেষে বাড়ি ফিরছিলেন সমেশ চন্দ্র। এ সময় পাকড়ীতলা মদিনা কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে একটি দ্রুতগতির বালুবোঝাই ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেবীগঞ্জ থানা পুলিশের একটি দল ও দেবীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল লাশ তাৎক্ষণিক উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের সহকর্মী ও মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক নারায়ণ চন্দ্র রায় বলেন, সারাদিন সমেশ আমার সঙ্গেই ছিলেন। কাজ শেষে আমরা একসঙ্গে বের হই। আমি করতোয়া ব্রিজের কাছে নেমে যাই, আর তিনি বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন। তার পকেট থেকে স্ত্রীর সিজারিয়ান অপারেশনের জন্য ধান বিক্রির ৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন পাওয়া যায়। তিনি আরও জানান, নিহতের স্ত্রী রিক্তা রানী রায় কর্মস্থলেই প্রসববেদনায় আক্রান্ত হওয়ার বিষয়টি স্বামীকে জানিয়েছিলেন। স্বামীর মৃত্যুসংবাদ শোনার পর তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটে। মধ্যরাতে প্রসববেদনা তীব্র হলে পরিবারের সদস্যরা তাকে অ্যাম্বুলেন্সযোগে বোদা জননী ক্লিনিকে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

সমেশ ও রিক্তা দম্পতির প্রথম একটি কন্যাসন্তান রয়েছে। দ্বিতীয় সন্তানের আগমনের প্রস্তুতির মধ্যেই পরিবারটি এই ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়ে।

দুর্ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, ওই স্থানে অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ স্পিড ব্রেকারের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত স্পিড ব্রেকার অপসারণ বা সংস্কারসহ নিরাপদ সড়ক ব্যবস্থার দাবি জানান।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পরপরই বালু বোঝাই ট্রাকটি জব্দ করা হয় এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত চালক ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩৬)।

দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. মনিরুজ্জামান চৌধুরী জানিয়েছেন, সড়ক দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে টাঙ্গন নদীতে সাগুনী মৎস অভয়াশ্রম ঘোষনা

ঘোড়াঘাটে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন

পঞ্চগড়ে রাস্তার ১৫টি গাছ কর্তন, জব্দ মাত্র ৫টি, তদন্তের আশ্বাস ইউএনও’র

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

শালডাঙ্গায় বিল ভাঙন: দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

সৌদি আরবে পাঠানোর নামে ৪ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অবস্থান ভুক্তভোগীর

দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

পঞ্চগড়ে ব্রজপাতে যুবকের মৃত্যু, 

কোরবানীর বর্জ্য পীরগঞ্জে ঐতিহাসিক গোরস্থানটি ময়লার ভাগাড়ে পরিণত

১০

দেবীগঞ্জে মামি-ভাগ্নি নির্যাতন মামলায় বিশ্বজিৎসহ ৭ জন আসামি ।

১১

ঘরে ঘরে শহীদ জিয়ার আদর্শ পৌঁছে দিয়ে জনকল্যাণমুখী বিএনপি গড়তে চাই — ফরহাদ হোসেন আজাদ এমপি,মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় ।

১২

দেবীগঞ্জে বিদেশি মদের বড় চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৩

দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক আয়োজন

১৪

যদিও আমার মন, আমার প্রাণ, আমার দিল, আমার আত্মা, আমার অস্তিত্ব সবকিছু পড়ে থাকে দেবীগঞ্জ ও বোদার মানুষের সাথে।

১৫

দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

১৬

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ছাগল ও শিক্ষা উপকরণ বিতরন

১৭

মামলা না করার আশ্বাসে টাকা নেওয়ার পরও মামলা, ডিএসবি সদস্য ক্লোজডের অভিযোগ

১৮

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এনজিওকর্মীর

১৯

অবশেষে সামনে এলো শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানার অতীত ও রাজনৈতিক পরিচয়

২০