প্রকাশ প্রতিদিন
২৬ জানুয়ারী ২০২৬, ৪:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোকবল সংকটে দেবীগঞ্জের প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র, হুমকিতে উত্তর বঙ্গের আলু বীজ উৎপাদন

আতাউর রহমান, দেবীগঞ্জ প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অবস্থিত বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) পরিচালিত প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রটি দীর্ঘদিন ধরে চরম লোকবল সংকটে ভুগছে। প্রয়োজনীয় জনবল না থাকায় কৃষিকাজ, গবেষণা ও বীজ উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

‎বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শাহাদৎ হোসেন জানান, উত্তর বঙ্গের আলু বীজ উৎপাদনের সবচেয়ে বড় কেন্দ্র হলো দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র। এখান থেকে প্রতি বছর প্রায় ৫ থেকে ৭০০ টন ভিত্তি আলু বীজ উৎপাদন করা হয়। কিন্তু বর্তমানে অনুমোদিত জনবল কাঠামোর তুলনায় অর্ধেকেরও কম জনবল কর্মরত থাকায় স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

‎তিনি আরও বলেন, ২০২৫–২০২৬ অর্থবছরে আলু প্রজনন বীজ, ভিত্তি আলু বীজ উৎপাদন ও গবেষণা কার্যক্রম সময়মতো বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। জমি প্রস্তুত, বীজ বপন, পরিচর্যা, ফসল সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রমে ব্যাপক ঘাটতি দেখা দিয়েছে। ফলে নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন অনিশ্চিত হয়ে পড়েছে।‎বর্তমান মৌসুমে এ কেন্দ্রে ১০২ একর জমিতে আলু উৎপাদন, ১৫ একরে বিভিন্ন জাতের গবেষণা ও মূল্যায়ন, ৫২ একরে প্রজনন বীজ উৎপাদন এবং ৩৪ একরে ফাউন্ডেশন বা ভিত্তি বীজ উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে।এছাড়াও প্রায় ৩৫ একর জমিতে সরিষা, ১২ একরে বার্লি এবং ৫০ শতক জমিতে চিয়া সিড, বেটে আলু, কাসাবাসহ বিভিন্ন ফসলের বীজ উৎপাদন হচ্ছে। আরো প্রায় ২০ থেকে ২৫ একর জমিতে অন্যান্য বীজ উৎপাদন কার্যক্রম পরিচালিত হচ্ছে।

‎অল্প সংখ্যক কর্মকর্তা-কর্মচারী দিয়ে দেশের অন্যতম বৃহৎ কৃষি গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে তিনি জরুরি ভিত্তিতে লোকবল নিয়োগের দাবি জানান।এদিকে স্থানীয় কৃষকরা জানান, কেন্দ্রটি থেকে উন্নত জাতের বীজ সরবরাহ কমে যাওয়ায় তারা চরম ক্ষতির মুখে পড়ছেন। দ্রুত লোকবল সংকট নিরসন ও কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জে টাঙ্গন নদীতে সাগুনী মৎস অভয়াশ্রম ঘোষনা

ঘোড়াঘাটে দিন ব্যাপি গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দেবীগঞ্জে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত, প্রধান অতিথি জেলা প্রশাসক শুকরিয়া পারভীন

পঞ্চগড়ে রাস্তার ১৫টি গাছ কর্তন, জব্দ মাত্র ৫টি, তদন্তের আশ্বাস ইউএনও’র

ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

শালডাঙ্গায় বিল ভাঙন: দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

সৌদি আরবে পাঠানোর নামে ৪ লাখ ২৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ, অভিযুক্তের বাড়িতে অবস্থান ভুক্তভোগীর

দেবীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

পঞ্চগড়ে ব্রজপাতে যুবকের মৃত্যু, 

কোরবানীর বর্জ্য পীরগঞ্জে ঐতিহাসিক গোরস্থানটি ময়লার ভাগাড়ে পরিণত

১০

দেবীগঞ্জে মামি-ভাগ্নি নির্যাতন মামলায় বিশ্বজিৎসহ ৭ জন আসামি ।

১১

ঘরে ঘরে শহীদ জিয়ার আদর্শ পৌঁছে দিয়ে জনকল্যাণমুখী বিএনপি গড়তে চাই — ফরহাদ হোসেন আজাদ এমপি,মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় ।

১২

দেবীগঞ্জে বিদেশি মদের বড় চালান উদ্ধার, আটক বাবা-ছেলে

১৩

দেবীগঞ্জে ব্যারিস্টার তাসমিয়া প্রধান এমপির উপস্থিতিতে ১১ দলীয় জোটের ব্যতিক্রমী মানবিক আয়োজন

১৪

যদিও আমার মন, আমার প্রাণ, আমার দিল, আমার আত্মা, আমার অস্তিত্ব সবকিছু পড়ে থাকে দেবীগঞ্জ ও বোদার মানুষের সাথে।

১৫

দেবীগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

১৬

পীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ছাগল ও শিক্ষা উপকরণ বিতরন

১৭

মামলা না করার আশ্বাসে টাকা নেওয়ার পরও মামলা, ডিএসবি সদস্য ক্লোজডের অভিযোগ

১৮

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এনজিওকর্মীর

১৯

অবশেষে সামনে এলো শিশু রামিসা হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানার অতীত ও রাজনৈতিক পরিচয়

২০