নিজস্ব প্রতিবেদক আতাউর রহমান ।
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ বোতল বিদেশি মদসহ পিতা-পুত্রকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার দেবীডুবা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের তাতীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন দেবীডুবা ইউনিয়নের তাতীপাড়া এলাকার মৃত মেছের শেখের ছেলে আব্দুর রহিম (৫২) এবং তার ছেলে রুবেল ইসলাম (৩১)।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার২৮মে/২০২৬ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সেলিম মালিকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রুবেল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে বাড়ির শয়নকক্ষের ধানের স্তুপ থেকে ৯ বোতল এবং পাশের গোয়ালঘর থেকে আরও ৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে রুবেল ইসলামকে খাটের নিচ থেকে আটক করা হয়। এসময় অভিযানে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার, এসআই তপন রায়, এসআই ইমরান, এসআই নাসিম, এসআই সচিনসহ পুলিশের অন্যান্য সদস্যরা।স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকায় অভিযোগ রয়েছে। এ ব্যবসায় তার পিতা আব্দুর রহিমও সহযোগী হিসেবে যুক্ত ছিলেন বলে স্থানীয়দের দাবি।
দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,আব্দুর রহিম ও রুবেল ইসলামকে ১৫ বোতল বিদেশি মদসহ আটক করা হয়েছে। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ৭০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।পুলিশ জানায়, মাদক নির্মূলে দেবীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন