প্রকাশ প্রতিদিন
২৩ জুন ২০২৬, ৩:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

আতাউর রহমান দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

‎পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করেছেন এক তরুণী। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার ডাকুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

‎জানা যায়, গাইবান্ধা পাড়া গ্রামের সাজু মিয়ার মেয়ে সিমা আক্তার (১৮)-এর সঙ্গে একই উপজেলার ডাকুয়া পাড়া গ্রামের মজিদের ছেলে সুজন ইসলাম (২৩)-এর দীর্ঘ চার বছরের প্রেমের সম্পর্ক রয়েছে। তরুণীর দাবি, বিয়ের আশ্বাসে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এখন সুজন তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছেন।

‎সিমা আক্তার বলেন, “চার বছর ধরে আমাদের প্রেমের সম্পর্ক। সুজন আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। এখন সে বিয়ে না করলে আমার আর বেঁচে থাকার উপায় নেই।”

‎তিনি আরও অভিযোগ করেন, প্রেমিকের বাড়িতে গেলে সুজনের মা ও ভাই তাকে মারধর করে এবং টানা-হেঁচড়া করে বাড়ি থেকে বের করে দেন।

‎এ বিষয়ে সুজন ইসলামের দাদা জানান, সিমা তাদের বাড়িতে এলে পরিবারের সদস্যরা তাকে বের করে দেন। পরে তিনি সিমাকে নিজের বাড়িতে নিয়ে আসেন। বিয়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “চেয়ারম্যান ও মেম্বারদের জানানো হয়েছে। তারা বিষয়টি দেখছেন। বিয়ের সিদ্ধান্ত পরিবারের ব্যাপার।”

‎স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, বিষয়টি শুনেছি। সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারকে খোঁজখবর নিতে বলা হয়েছে। ছেলে-মেয়ের বয়স আইন অনুযায়ী বিয়ের উপযুক্ত কি না, সেটিও দেখতে হবে। এরপর উভয় পরিবারের সম্মতিতে যা সিদ্ধান্ত হবে, সেটিই কার্যকর হবে।”

‎ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে সংবাদ লেখা পর্যন্ত সুজন ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১০

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১১

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১২

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৩

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৪

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৫

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৬

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

১৭

অলিম্পিকের সঙ্গী পিথিয়ান গেমস: পঞ্চগড়ে জয়ী লাল দল

১৮

বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৯

ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

২০