প্রকাশ প্রতিদিন
২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি তহবিলে ২৬ লাখ টাকায় আধুনিক কনফারেন্স রুম, উন্নত সেবায় নতুন দিগন্ত দেবীগঞ্জ উপজেলা

নিজস্ব প্রতিবেদক
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি অর্থায়নে আধুনিক কনফারেন্স রুম নির্মাণ সম্পন্ন হয়েছে। প্রায় ২৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই কনফারেন্স রুমটি প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও প্রযুক্তিনির্ভর করতে সহায়ক ভূমিকা রাখবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সভা-সেমিনার, উন্নয়নমূলক কর্মকাণ্ডের পর্যালোচনা সভা এবং বিভিন্ন দপ্তরের সমন্বয় বৈঠক আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে কনফারেন্স রুমটি আধুনিকায়ন করা হয়েছে। উন্নত সাউন্ড সিস্টেম, মনোরম অভ্যন্তরীণ নকশা এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত সুবিধা সংযোজনের মাধ্যমে এটিকে যুগোপযোগী করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান জানান, সরকারি

অর্থায়নে কনফারেন্স রুমটি নির্মাণ করা হয়েছে এবং ব্যয় আনুমানিক ২৬ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ। সঠিক হিসাব সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে সংরক্ষিত রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন এই কনফারেন্স রুম প্রশাসনিক কার্যক্রমের মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।২৮ অক্টোবর ২০২৫ তারিখে কনফারেন্স রুমটির উদ্বোধন করেন তৎকালীন জেলা প্রশাসক মোঃ সাবেদ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রশাসনের দাবি, আধুনিক ও সুসংগঠিত কর্মপরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন সময়োপযোগী পদক্ষেপ, যা ভবিষ্যতে সেবার মান বৃদ্ধিতে সহায়ক হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনার সংরক্ষিত নারী আসন নিয়ে আলোচনা, আলোচনার কেন্দ্রে অ্যাডভোকেট আসমা আজিজ

পীরগঞ্জে ইউএনও কে বিদায় সংবর্ধনা 

পঞ্চগড় সদরে-এ স্বামীর গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, স্ত্রী আটক,

সরকারি তহবিলে ২৬ লাখ টাকায় আধুনিক কনফারেন্স রুম, উন্নত সেবায় নতুন দিগন্ত দেবীগঞ্জ উপজেলা

দেবীগঞ্জে জমি বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, পিতা-পুত্রসহ গৃহবধূ গুরুতর আহত

দিনাজপুর-৬ এ প্রথম সফরেই উন্নয়নের বার্তা: মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন

দেবীগঞ্জে সরকারি কর্মকর্তা ও প্রতিমন্ত্রীর মতবিনিময়: উন্নয়ন অগ্রাধিকার

একুশের প্রথম প্রহরে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন,

দেবীগঞ্জে মাতৃভাষা দিবস উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দেবীগঞ্জে অমর একুশে: সরকারি কর্মচারীদের অনুপস্থিতি নিয়ে সমালোচনার ঝড়

১০

দেবীগঞ্জে শহীদ দিবস পালিত, ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

১১

দেবীগঞ্জে প্রভাব খাটিয়ে জমি দখল? অভিযোগের তীর ইউপি সদস্যের দিকে

১২

রমজানে ফ্যামিলি কার্ড ও ইমামদের সম্মানী ভাতা বিতরণ: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের গুরুত্বপূর্ণ ঘোষণা

১৩

দেশের নদী ও খাল পুনরুদ্ধারে ১৫ দিনের মধ্যে খনন কার্যক্রম শুরু: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১৪

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রথম সফর: দেবীগঞ্জে নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা

১৫

বাজার মনিটরিংয়ের দাবি জোরালো, প্রশাসনের হস্তক্ষেপ চান ক্রেতারা

১৬

হামার ছোঁয়া এমপি ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী: পঞ্চগড়বাসীর মুখে হাসি

১৭

দেবীগঞ্জে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা

১৮

দেবীগঞ্জে স্বাগত র‍্যালিতে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান

১৯

পীরগঞ্জে আসামি ধরতে গিয়ে হৃদরোগে এএসআইয়ের মৃত্যু

২০