প্রকাশ প্রতিদিন
১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ প্রথম সফর: দেবীগঞ্জে নেতাকর্মীদের ফুলের শুভেচ্ছা

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মন্ত্রিসভায় শপথ গ্রহণের পর সচিবালয়ে দায়িত্ব পালন শেষে নির্বাচনী আসনে প্রথম সফরে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮ টায় পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নতুন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে দেবীগঞ্জ পৌর শহরের চৌরাস্তায় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে স্বাগত জানিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এমপি ফরহাদ হোসেন আজাদকে (বোদা-দেবীগঞ্জ) উপজেলার মানুষ ভোট দিয়ে বিপুল ব্যবধানে জয়ী করেছেন। ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রায় ১,৭৪,৬৫০ ভোট পেয়ে বিজয়ী হন। এরপর ১৭ ফেব্রুয়ারি তিনি এমপি ও মন্ত্রিসভায় শপথ গ্রহণ করেন এবং ১৮ ফেব্রুয়ারি সচিবালয়ে যোগদান করেন।

আজ, ১৯ ফেব্রুয়ারি বিকালে, সচিবালয়ে কর্মদিবস শেষে তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান রাত আনুমানিক সন্ধ্যা ৭টায়, যেখানে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

দেবীগঞ্জ উপজেলার নেতাকর্মী ও স্থানীয় জনগণ প্রতিমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। উৎসবমুখর পরিবেশে তারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন এবং আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

১৯৭১ সালের স্বাধীনতার পর পঞ্চগড়ের প্রথমবার বিএনপির প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি দেবীগঞ্জে প্রথমে আগমন করলে নেতাকর্মী ও ভোটারদের মুখে আনন্দ এবং হাসির ছোঁয়া লক্ষ্য করা গেছে।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের আহ্বান জানিয়ে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন। পাশাপাশি তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী ইতোমধ্যে এসব কার্যক্রমের বাস্তবায়ন শুরু করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলাহাটিতে নেশাখোরদের নিরাপদ অভয়স্থল, ঝুঁকিতে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন

রামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে দাঁড়াল বিআরটিএ বরগুনায় ৪৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

১০

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

১১

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

১২

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১৩

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১৪

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৬

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৭

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৮

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৯

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

২০