প্রকাশ প্রতিদিন
১১ সেপ্টেম্বর ২০২৬, ২:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিলাহাটিতে নেশাখোরদের নিরাপদ অভয়স্থল, ঝুঁকিতে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন

0-4064x3048-0-0-{}-0-12#bokehtype:0#;ts:80136575798775;appts:1789137558926;qlty:1;;illum:2 scene:0 humanIn:0;

দেবীগঞ্জ প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা কেন্দ্রের পুরাতন ভবনটি দীর্ঘদিন ধরে নেশাখোরদের আনাগোনার স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ভবনটির বিভিন্ন অংশ খুলে নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এতে সরকারি সম্পত্তি নষ্ট হওয়ার পাশাপাশি স্বাস্থ্যসেবা কেন্দ্রটির নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ।

স্থানীয় সূত্রে জানা যায়, চিলাহাটি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা কেন্দ্রের পুরাতন ভবনটি বর্তমানে অনেকটাই অরক্ষিত অবস্থায় রয়েছে। ভবনের জানালা-দরজার কপাট ও চালের টিন খুলে নিয়ে যাওয়া হয়েছে। ফলে একদিকে যেমন সরকারি স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে, অন্যদিকে অরক্ষিত ভবনটি নেশাসেবীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, দিনের পাশাপাশি বিভিন্ন সময়ে ওই এলাকায় অপরিচিত ব্যক্তিদের আনাগোনা দেখা যায়। পুরাতন ভবনটি অরক্ষিত থাকায় সেখানে নেশাজাতীয় কর্মকাণ্ডের আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পাশেই থাকা নতুন স্বাস্থ্যসেবা কেন্দ্রটিও ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এদিকে নতুন ভবনটি নিয়েও রয়েছে উদ্বেগ। পুরাতন ভবনের মতো নতুন ভবনটিও যাতে নেশাখোরদের দখলে না যায় বা সরকারি কোনো সম্পদ ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

দেবীগঞ্জ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু বকর সিদ্দিক সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁর মতে, সরকারি স্থাপনা ও সম্পদ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

স্থানীয় সচেতন মহল বলছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সেবা কেন্দ্রটি এলাকার সাধারণ মানুষের চিকিৎসা ও পরিবার পরিকল্পনা সেবার গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। তাই এর পরিবেশ নিরাপদ রাখা এবং সরকারি সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

তাদের দাবি, অরক্ষিত পুরাতন ভবনটি নিরাপদ করা, নেশাখোরদের আনাগোনা বন্ধে নজরদারি বৃদ্ধি এবং নতুন ভবনের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত করার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলাহাটিতে নেশাখোরদের নিরাপদ অভয়স্থল, ঝুঁকিতে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন

রামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে দাঁড়াল বিআরটিএ বরগুনায় ৪৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

১০

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

১১

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

১২

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১৩

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১৪

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৬

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৭

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৮

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৯

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

২০