প্রকাশ প্রতিদিন
২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে অমর একুশে: সরকারি কর্মচারীদের অনুপস্থিতি নিয়ে সমালোচনার ঝড়

লালন সরকার,দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে কয়েকজন সরকারি বেতনভুক্ত কর্মকর্তা-কর্মচারীর অনুপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

২১ ফেব্রুয়ারি উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান-এর উপস্থিতিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সকালে উপজেলা হলরুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময়ে অনেক সরকারি কর্মকর্তা ও কর্মচারীর অনুপস্থিতি দেখা যায়।

একুশের প্রথম প্রহরে দেবীগঞ্জ শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন। এতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী ও কর্মকর্তাদের উপস্থিতি দেখা যায়।

অভিযোগ রয়েছে, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত সরকারি কর্মসূচিতে সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা-কর্মচারী অংশ নেননি। বিষয়টি নিয়ে সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে দায়িত্বে অবহেলার অভিযোগ তুলেছেন এবং অনুপস্থিতদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গণমাধ্যমকর্মী আতাউর রহমান ও লালন সরকার মৌখিক অনুপস্থিত কর্মকর্তাদের বিষয় জানতে চান কি কারনে তারা আজ এই মিটিংয়ে আসেনি।এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে বলে জানা গেছে।

সচেতন নাগরিকদের মতে, জাতীয় গুরুত্বপূর্ণ এ দিবসে সরকারি কর্মসূচিতে অনুপস্থিত থাকা দায়িত্বশীলতার পরিপন্থী। তারা বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক শিক্ষক বলেছেন, আমরা সরকারি যেকোনো প্রোগ্রামে উপস্থিত থাকি, কারণ এটি আমাদের দায়িত্ব। যারা অনুপস্থিত থাকেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, আমি সকলকে চিঠি করেছি। যারা অনুপস্থিত ছিল, তারা কেন আসেনি তা এই মুহূর্তে বলতে পারছি না। তবে সরকারি কর্মসূচিতে সবার উপস্থিতি নিশ্চিত করা জরুরি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১০

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১১

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১২

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৩

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৪

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৫

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৬

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

১৭

অলিম্পিকের সঙ্গী পিথিয়ান গেমস: পঞ্চগড়ে জয়ী লাল দল

১৮

বীরগঞ্জে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৯

ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত

২০