প্রকাশ প্রতিদিন
২২ ফেব্রুয়ারী ২০২৬, ২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনার সংরক্ষিত নারী আসন নিয়ে আলোচনা, আলোচনার কেন্দ্রে অ্যাডভোকেট আসমা আজিজ

বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলার রাজনীতিতে সংরক্ষিত নারী আসন ঘিরে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নারী নেত্রী সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় থাকলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞতা, তৃণমূল সংযোগ ও সাংগঠনিক দক্ষতায় সবচেয়ে বেশি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে কেন্দ্রীয় মহিলা দলের সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসমা আজিজ।

বরগুনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য পদকে ঘিরে রাজনৈতিক অঙ্গন বেশ সরব। মাঠ পর্যায়ের রাজনীতি, সামাজিক কর্মকাণ্ড এবং দলীয় সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় একাধিক নারী নেতৃত্বের নাম সামনে এলেও বিভিন্ন মহলের দৃষ্টি এখন বিশেষভাবে আসমা আজিজের দিকে। বিএনপি’র দুঃসময়ের কান্ডারী ও একাধিক মামলা হামলার শিকার হওয়া, এবং দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়,ছাত্রজীবন থেকেই সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা, তৃণমূল পর্যায়ে শক্তিশালী যোগাযোগ ও গ্রহণযোগ্যতা, দলীয় সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে অতীতে প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়ে দলীয় ঐক্য রক্ষা, রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার সমন্বয় তাকে সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে এগিয়ে রাখছে।

আসমা আজিজ বরগুনা সদর, আমতলী ও তালতলী উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন।

তিনি স্থানীয়দের কাছ থেকে রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত সমস্যার বাস্তব চিত্র তুলে ধরার কথা জানান।

জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন কাজ সম্পন্ন করা ,নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা জোরদার করা, একটি আধুনিক ও মানবিক বরগুনা গড়ে তোলা,

বিশ্লেষকদের মতে, সংরক্ষিত নারী আসনে শক্তিশালী ও সক্রিয় নেতৃত্ব আসলে—নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়বে, সামাজিক উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে, তৃণমূল পর্যায়ে সংগঠন আরও শক্তিশালী হবে,

বরগুনার সংরক্ষিত নারী আসন নিয়ে আলোচনা যতই এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে— অভিজ্ঞতা, মাঠ পর্যায়ের গ্রহণযোগ্যতা এবং উন্নয়ন ভাবনায় অ্যাডভোকেট আসমা আজিজ এখন অন্যতম আলোচিত নাম। দলীয় সিদ্ধান্ত ও রাজনৈতিক সমীকরণই শেষ পর্যন্ত নির্ধারণ করবে কে হচ্ছেন চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত, তবে সম্ভাবনার তালিকায় তিনি যে শীর্ষ সারিতেই আছেন— তা বলছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরাই।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলাহাটিতে নেশাখোরদের নিরাপদ অভয়স্থল, ঝুঁকিতে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন

রামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে দাঁড়াল বিআরটিএ বরগুনায় ৪৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

১০

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

১১

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

১২

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১৩

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১৪

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৬

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৭

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৮

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৯

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

২০