প্রকাশ প্রতিদিন
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৬:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেবীগঞ্জে স্বাগত র‍্যালিতে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান

লালন সরকার, দেবীগঞ্জ (পঞ্চগড়)

পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর শহরে অবস্থিত ইকরা মডেল মাদ্রাসার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক বর্ণাঢ্য স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পৌর শহরের সবুজপাড়া এলএসডি রোড এলাকায় অবস্থিত মাদ্রাসা প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার, বিজয় চত্বর চৌরাস্তা ও গুরুত্বপূর্ণ সড়ক প্রবেশদ্বার ঘুরে পুনরায় বিজয় চত্বরে এসে শেষ হয়।র‍্যালিতে উপস্থিত ছিলেন সাংবাদিক ও মাদ্রাসার সভাপতি জাকির হোসেন কবির রাজু, প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা শেখ ফরিদ এবং সহকারী পরিচালক ক্বারী মাওলানা সোহাগ মিলন সাব্বিরসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এতে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।র‍্যালির মাধ্যমে মাহে রমজানের পবিত্রতা রক্ষা, আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, রমজান মাস ইবাদত-বন্দেগি ও আত্মসংযমের মাস। এ মাসের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি সকল প্রকার অশ্লীলতা ও বেহায়াপনা পরিহার করা প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের কর্তব্য।র‍্যালি থেকে ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি অনুরোধ জানানো হয়, যেন সবাই শালীনতা বজায় রেখে রমজানের তাৎপর্য ধারণ করেন এবং বেশি বেশি ইবাদতে মনোনিবেশ করেন।

বক্তারা আরও বলেন, পবিত্র মাহে রমজান ইবাদতের মাস। এ সময় কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেন বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করা হয়। এছাড়া দিনের বেলা হোটেল বন্ধ রাখা এবং বিকেলে রাস্তার দু’পাশে ইফতার সামগ্রী বিক্রির ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রশাসনের তদারকি বাড়ানোর আহ্বান জানানো হয়।আহলান সাহলান মাহে রমাদান  স্লোগানে মুখরিত হয়ে শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা স্বাগত র‍্যালির মাধ্যমে পবিত্র মাহে রমজানকে বরণ করে নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোদায় সামারি ট্রায়ালে তিন মাদক কারবারি ও সেবনকারীকে কারাদণ্ড

উন্মুক্ত বাজেট ঘোষণা

জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার….

জয়পুরহাটের কালাইয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বীরগঞ্জকে বাল্যবিবাহমুক্ত করতে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জে জমি দখলের অভিযোগ, আবাদি ভুট্টা কাটার চেষ্টা

বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন “নার্সদের ক্ষমতায়ন ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়” জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস’র সমাপনী ও পুরস্কার বিতরণ

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ঘোড়াঘাটে করতোয়া নদীর পাড়ে জুয়ার রমরমা আসর,অধরাই মূল সিন্ডিকেট 

১০

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, 

১১

পঞ্চগড়ে জমি পতিত রেখে বিজ্ঞ আদালতে মামলা

১২

চিনি, জ্বালানি ও পশুখাদ্যে নতুন সম্ভাবনার দিগন্ত: দেবীগঞ্জে দেশের প্রথম বিট সুগার মিল ‘শামস এন্টারপ্রাইজ’-এর উদ্বোধন

১৩

বোদা বাসস্ট্যান্ডে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

১৪

বিএডিসির হাইব্রিড ভুট্টার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি  

১৫

পীরগঞ্জে মৎস্য খামারিদের মাঝে উপকরণ বিতরণ

১৬

আটোয়ারীর এস.কে এগ্রো কমপ্লেক্স-এ শুকনা মরিচ কোল্ডষ্টোর কার্যক্রমের শুভ উদ্বোধন

১৭

পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৮

বাবার বসতভিটা দখলের অভিযোগে ভাইকে উৎখাতের চেষ্টা, বোনের বিরুদ্ধে অভিযোগ; ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরে লক্ষাধিক টাকার ক্ষতি

১৯

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

২০