প্রকাশ প্রতিদিন
৫ মে ২০২৬, ২:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

উত্তম শর্মা বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের ভাবকী এলাইগা গ্রামে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প ভাবকী বিডি এর আয়োজনে অফিস প্রাঙ্গনে বর্ণাঢ্য সংবধনা, অভিভাবক সমাবেশ এবং প্রকল্পের অংশগ্রহণকারী শিশুদের মাঝে শিক্ষা উপকরণ, স্বাস্থ্য সরঞ্জাম, টিউবয়েল ও ছাগল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে)বিকাল চারটায় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প ভাবকী বিডির লোকাল সেন্টার কমিটির সভাপতি দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মো: মনজুরুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাল্যবিবাহ আমাদের সমাজের একটি বড় সমস্যা। এটি একটি শিশুর স্বাভাবিক শৈশব, শিক্ষা এবং ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। একটি মেয়ে যখন অল্প বয়সে বিয়ে হয়, তখন সে তার অধিকার থেকে বঞ্চিত হয় এবং স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ে। আমরা সবাই যদি সচেতন হই এবং আমাদের সন্তানদের পড়াশোনার সুযোগ দেই, তাহলে এই সমস্যাটি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। অভিভাবকদের কাছে আমার অনুরোধ—আপনারা সন্তানদের বোঝার চেষ্টা করুন, তাদের স্বপ্ন দেখতে দিন, তাদের মানুষ হিসেবে গড়ে তুলুন। তিনি আরো বলেন মাদক আমাদের যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে তোলে। তাই আমাদের সবাইকে একসাথে এই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অভিভাবকদের সতর্ক থাকতে হবে, যেন তাদের সন্তানরা খারাপ সঙ্গ বা নেশার দিকে না ঝুঁকে পড়ে। স্কুল, পরিবার এবং সমাজ—সবাইকে একসাথে কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ১ আসনের সংসদ সদস্যের সহধর্মিনী মোছা:লাইজু ইসলাম, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর পি এফ বিকাশ চন্দ্র রায় সহ আরো অনেক। বক্তারা শিশুদের সার্বিক বিকাশে শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টির গুরুত্ব তুলে ধরে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা শেষে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ২৭৮ টি, স্বাস্থ্য সরঞ্জাম ২৭৮টি, টিউবয়েল ৪টি, ১৭ টি শিশুর এর মাঝে ২টি করে ছাগল বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক এবং প্রকল্পের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোদায় সামারি ট্রায়ালে তিন মাদক কারবারি ও সেবনকারীকে কারাদণ্ড

উন্মুক্ত বাজেট ঘোষণা

জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার….

জয়পুরহাটের কালাইয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বীরগঞ্জকে বাল্যবিবাহমুক্ত করতে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জে জমি দখলের অভিযোগ, আবাদি ভুট্টা কাটার চেষ্টা

বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন “নার্সদের ক্ষমতায়ন ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়” জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস’র সমাপনী ও পুরস্কার বিতরণ

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ঘোড়াঘাটে করতোয়া নদীর পাড়ে জুয়ার রমরমা আসর,অধরাই মূল সিন্ডিকেট 

১০

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, 

১১

পঞ্চগড়ে জমি পতিত রেখে বিজ্ঞ আদালতে মামলা

১২

চিনি, জ্বালানি ও পশুখাদ্যে নতুন সম্ভাবনার দিগন্ত: দেবীগঞ্জে দেশের প্রথম বিট সুগার মিল ‘শামস এন্টারপ্রাইজ’-এর উদ্বোধন

১৩

বোদা বাসস্ট্যান্ডে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

১৪

বিএডিসির হাইব্রিড ভুট্টার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি  

১৫

পীরগঞ্জে মৎস্য খামারিদের মাঝে উপকরণ বিতরণ

১৬

আটোয়ারীর এস.কে এগ্রো কমপ্লেক্স-এ শুকনা মরিচ কোল্ডষ্টোর কার্যক্রমের শুভ উদ্বোধন

১৭

পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৮

বাবার বসতভিটা দখলের অভিযোগে ভাইকে উৎখাতের চেষ্টা, বোনের বিরুদ্ধে অভিযোগ; ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরে লক্ষাধিক টাকার ক্ষতি

১৯

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

২০