প্রকাশ প্রতিদিন
১২ মে ২০২৬, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জয়পুরহাটের কালাইয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:

কৃষিকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলতে এবং নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন করতে জয়পুরহাটের কালাই উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) সকালে কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে “কৃষিই সমৃদ্ধি” শীর্ষক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ। সভাপতিত্ব করেন জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম সাদিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মাসুদ আহমেদ, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মো. লুৎফর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মো. কামরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, কালাই থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হারুনুর রশিদসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিকে বিজ্ঞানভিত্তিক ও পরিবেশবান্ধব পদ্ধতিতে পরিচালনা করতে হবে। নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য অতিরিক্ত রাসায়নিক ব্যবহার কমিয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কৃষকদের প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের পরামর্শ কার্যক্রম জোরদারের কথাও তুলে ধরা হয়। অনুষ্ঠানে উন্নত জাতের বীজ ব্যবহার, সুষম সার প্রয়োগ, মাটির স্বাস্থ্য রক্ষা, সমন্বিত বালাই দমন ও কম খরচে অধিক ফলন নিশ্চিত করার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই কৃষি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তাও তুলে ধরেন বক্তারা। আলোচনা শেষে অতিথিরা জিএপি (GAP) পদ্ধতিতে উৎপাদিত সবজি ও জৈব বালাইনাশক প্রদর্শনী স্টল ঘুরে দেখেন। কৃষকরা জানান, এ ধরনের আয়োজন তাদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও নতুন ধারণা দিচ্ছে, যা ভবিষ্যতে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিলাহাটিতে নেশাখোরদের নিরাপদ অভয়স্থল, ঝুঁকিতে স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবন

রামনায় গ্রাম আদালত সক্রিয়করণে মতবিনিময় সভা

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবারের পাশে দাঁড়াল বিআরটিএ বরগুনায় ৪৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক হস্তান্তর

দেবীগঞ্জে গরুর হাটে অতিরিক্ত টোল আদায় টোলের তালিকা প্রদর্শন না করায় হাট ইজারাদারকে ২০ হাজার টাকা জরিমানা

খাল পুনঃখননে এগিয়ে যাচ্ছে বরগুনা, সম্পন্ন ৬৮ কিলোমিটার কাজ” খুশি সুবিধাভোগী কৃষকেরা

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘোড়াঘাটে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে অনিয়ম ও দুই শিক্ষিকাকে হয়রানির অভিযোগ

দেবীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নির্মূলে কঠোর অবস্থানের আহ্বান

দেবীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর শুভ উদ্বোধন

ঘোড়াঘাটে অসহায় ৪৩০ পরিবারের  মাঝে ত্রাণের ২০ কেজি করে চাল বিতরন

১০

পীরগঞ্জে নদীতে ডুবে শিশু মৃ-ত্যু, নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

১১

জনগণই হবেন কাজের পাহারাদার—দেবীগঞ্জে প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন আজাদের ব্যতিক্রমী আহ্বান ।

১২

বীরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত শিবরামপুর ইউনিয়ন ঘোষণা

১৩

প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে তরুণীর অনশন, মারধরের অভিযোগ

১৪

পীরগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

১৫

বাংলাদেশ ব্যাংকের  নির্দেশনায় ‘ক্যাশলেস বাংলাদেশ’ বিনির্মাণে পূবালী ব্যাংক গড়েয়া উপশাখার ক্যাশলেস ক্যাম্পেইন

১৬

দেবীগঞ্জে প্রকল্পের বিল ছাড়ে ১৫% কমিশন আদায়ের অভিযোগ, পিআইওর দপ্তরের ভিডিও ঘিরে তোলপাড় দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:

১৭

বীরগঞ্জে কোল্ড স্টোরেজে আলুর ভাড়া কমানোর দাবিতে মানববন্ধন

১৮

দাম বৃদ্ধি ছাড়াই বাজেট, জনগণের জন্য স্বস্তির বার্তা: পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ।

১৯

বরগুনার বেতাগীতে এসিল্যান্ড নুসরাত জাহানের বিরুদ্ধে অপপ্রচার: ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থার দাবি

২০