প্রকাশ প্রতিদিন
১৩ মে ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোদায় সামারি ট্রায়ালে তিন মাদক কারবারি ও সেবনকারীকে কারাদণ্ড

আতাউর রহমান পঞ্চগড় ।
পঞ্চগড়ের বোদায় মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগে তিন ব্যক্তিকে সংক্ষিপ্ত বিচার প্রক্রিয়া (সামারি ট্রায়াল) এর মাধ্যমে তাৎক্ষণিক সাজা প্রদান করেছে আদালত। বুধবার (১৩ মে) বিকেল ৪টা ৫ মিনিটে বোদা থানার এসআই তৌহিদুল ইসলাম ও এএসআই ওমর ফারুকের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে বোদা থানাধীন ময়দানদীঘি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাহানপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রির সময় মোছাঃ খোদেজা বেগম (৪৮) কে ১৮৫ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। একই সময় মাদক সেবনের উদ্দেশ্যে গাঁজা ক্রয় করতে আসা মোহাম্মদ রিয়াদ হোসেন (২১) ও মোঃ রশিদুল ইসলাম (২৪) কে ৫ গ্রাম করে গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পরে বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ সোয়েল রানার নির্দেশনায় আটক তিনজনকে উদ্ধারকৃত মাদকসহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩, বোদা, পঞ্চগড় আদালতে উপস্থাপন করা হলে বিচারক মোঃ আরিফ হোসেন মুন্না সামারি ট্রায়ালের মাধ্যমে প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড প্রদান করেন। পরে সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়।
অফিসার ইনচার্জ সোয়েল রানা জানান, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আসামিরা দ্রুত জামিনে বের হয়ে আসার সুযোগ পায়। তাই মাদক ব্যবসায়ী, ক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে এখন থেকে সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা নিশ্চিত করা হবে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোদায় সামারি ট্রায়ালে তিন মাদক কারবারি ও সেবনকারীকে কারাদণ্ড

উন্মুক্ত বাজেট ঘোষণা

জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার….

জয়পুরহাটের কালাইয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বীরগঞ্জকে বাল্যবিবাহমুক্ত করতে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জে জমি দখলের অভিযোগ, আবাদি ভুট্টা কাটার চেষ্টা

বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন “নার্সদের ক্ষমতায়ন ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়” জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস’র সমাপনী ও পুরস্কার বিতরণ

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ঘোড়াঘাটে করতোয়া নদীর পাড়ে জুয়ার রমরমা আসর,অধরাই মূল সিন্ডিকেট 

১০

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, 

১১

পঞ্চগড়ে জমি পতিত রেখে বিজ্ঞ আদালতে মামলা

১২

চিনি, জ্বালানি ও পশুখাদ্যে নতুন সম্ভাবনার দিগন্ত: দেবীগঞ্জে দেশের প্রথম বিট সুগার মিল ‘শামস এন্টারপ্রাইজ’-এর উদ্বোধন

১৩

বোদা বাসস্ট্যান্ডে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

১৪

বিএডিসির হাইব্রিড ভুট্টার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি  

১৫

পীরগঞ্জে মৎস্য খামারিদের মাঝে উপকরণ বিতরণ

১৬

আটোয়ারীর এস.কে এগ্রো কমপ্লেক্স-এ শুকনা মরিচ কোল্ডষ্টোর কার্যক্রমের শুভ উদ্বোধন

১৭

পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৮

বাবার বসতভিটা দখলের অভিযোগে ভাইকে উৎখাতের চেষ্টা, বোনের বিরুদ্ধে অভিযোগ; ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরে লক্ষাধিক টাকার ক্ষতি

১৯

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

২০