প্রকাশ প্রতিদিন
১২ মে ২০২৬, ৯:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন “নার্সদের ক্ষমতায়ন ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়” জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

সোহরাব বরগুনা:
আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সের ক্ষমতায়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬।
মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিজ্ তাছলিমা আক্তার। এসময় জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম মোল্লা,সিভিল সার্জন ডাঃ মোঃ আবুল ফাওাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বরগুনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আজিজ , নার্সিং ইনস্টিটিউট বরগুনার ইন্সট্রাক্টর ইনচার্জ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও নার্সিং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন,নার্সরা স্বাস্থ্য ব্যবস্থার অন্যতম প্রধান শক্তি। একজন নার্স শুধু চিকিৎসা সহায়তাই দেন না, রোগীর সাহস, ভরসা ও মানসিক শক্তির জায়গা হয়ে ওঠেন। একটি মানবিক ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দক্ষ, প্রশিক্ষিত ও ক্ষমতায়িত নার্সিং ব্যবস্থার বিকল্প নেই।
তিনি আরও বলেন,বর্তমান সময়ে স্বাস্থ্য খাতের উন্নয়নের সঙ্গে সঙ্গে নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নিরাপদ কর্মপরিবেশ এবং যথাযথ সম্মান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নার্সদের প্রতি সম্মান ও সহযোগিতা বাড়াতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে নার্সদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোগীর সার্বক্ষণিক সেবা, মানবিক আচরণ ও চিকিৎসা ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধিতে নার্সদের ভূমিকা অপরিসীম। তাই আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত দক্ষতা ও পেশাগত মর্যাদা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিবসটির আয়োজন শেষ হয়। পুরো আয়োজন ঘিরে নার্সিং শিক্ষার্থী ও অংশগ্রহণকারীদের মাঝে ছিল উৎসবমুখর

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোদায় সামারি ট্রায়ালে তিন মাদক কারবারি ও সেবনকারীকে কারাদণ্ড

উন্মুক্ত বাজেট ঘোষণা

জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার….

জয়পুরহাটের কালাইয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বীরগঞ্জকে বাল্যবিবাহমুক্ত করতে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জে জমি দখলের অভিযোগ, আবাদি ভুট্টা কাটার চেষ্টা

বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন “নার্সদের ক্ষমতায়ন ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়” জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস’র সমাপনী ও পুরস্কার বিতরণ

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ঘোড়াঘাটে করতোয়া নদীর পাড়ে জুয়ার রমরমা আসর,অধরাই মূল সিন্ডিকেট 

১০

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, 

১১

পঞ্চগড়ে জমি পতিত রেখে বিজ্ঞ আদালতে মামলা

১২

চিনি, জ্বালানি ও পশুখাদ্যে নতুন সম্ভাবনার দিগন্ত: দেবীগঞ্জে দেশের প্রথম বিট সুগার মিল ‘শামস এন্টারপ্রাইজ’-এর উদ্বোধন

১৩

বোদা বাসস্ট্যান্ডে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

১৪

বিএডিসির হাইব্রিড ভুট্টার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি  

১৫

পীরগঞ্জে মৎস্য খামারিদের মাঝে উপকরণ বিতরণ

১৬

আটোয়ারীর এস.কে এগ্রো কমপ্লেক্স-এ শুকনা মরিচ কোল্ডষ্টোর কার্যক্রমের শুভ উদ্বোধন

১৭

পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৮

বাবার বসতভিটা দখলের অভিযোগে ভাইকে উৎখাতের চেষ্টা, বোনের বিরুদ্ধে অভিযোগ; ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরে লক্ষাধিক টাকার ক্ষতি

১৯

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

২০