পীরগঞ্জ প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মৎস্য খাতের উন্নয়ন ও প্রান্তিক খামারিদের মাঝে মৎস্য উপকরণ বিতরণ করেছেন ঠাকুরগাঁ-৩ আসনে জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ জাহিদ। বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্তর ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে বাস্তবায়নে এই সব মৎষ উপকরণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার গোলাম রব্বানী সরদার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আয়েশা আক্তার,উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান,পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম সহ আরো অনেকে। আপরদিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মৎস্যচাষিদের দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার গোলাম রব্বানী সরদার।
মন্তব্য করুন