প্রকাশ প্রতিদিন
১২ মে ২০২৬, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বীরগঞ্জকে বাল্যবিবাহমুক্ত করতে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময় সভা

উত্তম শর্মা, বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা পরিষদ সভাকক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহ মুক্ত গড়ার লক্ষ্যে বিবাহ-নিবন্ধক ও ধর্মীয় নেতাদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১১ টায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। প্রধান অতিথির বক্তব্যে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা একটি শিশুর স্বাভাবিক শিক্ষা, স্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করে। বাল্যবিবাহ রোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য পরিবার, সমাজের সচেতন মহল, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং বিবাহ নিবন্ধকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ধর্মীয় নেতারা সমাজে অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তাদের সচেতনতামূলক বক্তব্য মানুষের মাঝে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একইসঙ্গে বিবাহ নিবন্ধকদের আইন মেনে দায়িত্ব পালন করতে হবে এবং কোনো অবস্থাতেই অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়ের বিয়ে নিবন্ধন করা যাবে না। তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হলে এবং একযোগে কাজ করলে বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।” সভাপতির বক্তব্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তিনি বীরগঞ্জ উপজেলাকে বাল্যবিবাহমুক্ত করতে সকল বিবাহ-নিবন্ধক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি আইন মেনে সঠিক বয়স যাচাই করে বিয়ে নিবন্ধনের ওপর গুরুত্বারোপ করেন এবং সমাজে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ এপি ম্যানেজার রবার্ট কমল সরকার, প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কোরাইয়া সহ আরো অনেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোদায় সামারি ট্রায়ালে তিন মাদক কারবারি ও সেবনকারীকে কারাদণ্ড

উন্মুক্ত বাজেট ঘোষণা

জয়পুরহাটের আক্কেলপুরে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার….

জয়পুরহাটের কালাইয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের সচেতন করতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

বীরগঞ্জকে বাল্যবিবাহমুক্ত করতে ধর্মীয় নেতা ও বিবাহ নিবন্ধকদের সাথে মতবিনিময় সভা

বীরগঞ্জে জমি দখলের অভিযোগ, আবাদি ভুট্টা কাটার চেষ্টা

বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন “নার্সদের ক্ষমতায়ন ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়” জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার

ঠাকুরগাঁওয়ে নতুন কুঁড়ি স্পোর্টস’র সমাপনী ও পুরস্কার বিতরণ

বালিয়াডাঙ্গীতে কৃষি উন্নয়ন ও আধুনিকায়নে “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত

ঘোড়াঘাটে করতোয়া নদীর পাড়ে জুয়ার রমরমা আসর,অধরাই মূল সিন্ডিকেট 

১০

বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স ২০২৬ এর শুভ উদ্বোধন, 

১১

পঞ্চগড়ে জমি পতিত রেখে বিজ্ঞ আদালতে মামলা

১২

চিনি, জ্বালানি ও পশুখাদ্যে নতুন সম্ভাবনার দিগন্ত: দেবীগঞ্জে দেশের প্রথম বিট সুগার মিল ‘শামস এন্টারপ্রাইজ’-এর উদ্বোধন

১৩

বোদা বাসস্ট্যান্ডে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

১৪

বিএডিসির হাইব্রিড ভুট্টার বাম্পার ফলন কৃষকের মুখে হাসি  

১৫

পীরগঞ্জে মৎস্য খামারিদের মাঝে উপকরণ বিতরণ

১৬

আটোয়ারীর এস.কে এগ্রো কমপ্লেক্স-এ শুকনা মরিচ কোল্ডষ্টোর কার্যক্রমের শুভ উদ্বোধন

১৭

পীরগঞ্জে ৪২২ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

১৮

বাবার বসতভিটা দখলের অভিযোগে ভাইকে উৎখাতের চেষ্টা, বোনের বিরুদ্ধে অভিযোগ; ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরে লক্ষাধিক টাকার ক্ষতি

১৯

বীরগঞ্জে অভিভাবক সমাবেশে শিশুদের উন্নয়নে বিভিন্ন সহায়তা প্রদান

২০